শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

এনসিপি নেতা গুলিবিদ্ধ : বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান ও শ্রমিক সংগঠনের খুলনা বিভাগীয় সংগঠক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বেনাপোলের বিভিন্ন সীমান্তে কড়া নজরদারি ও তল্লাশি অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। হামলার পর সম্ভাব্য অপরাধীরা যাতে সীমান্ত পেরিয়ে ভারতে পালাতে না পারে, সে লক্ষ্যে এই সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।

আজ সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায় দুর্বৃত্তরা মোতালেব শিকদারের মাথা লক্ষ্য করে গুলি চালায়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য এবং মাথার সিটি স্ক্যানের জন্য তাকে শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নেওয়া হয়েছে। এই ঘটনার পর পুরো খুলনা অঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বিজিবি সূত্র জানায়, যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) দায়িত্বপূর্ণ ৭০ কিলোমিটারের বেশি সীমান্ত এলাকায় ব্যাপক তল্লাশি ও নজরদারি শুরু হয়েছে। বিশেষ করে যেসব সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেসব জায়গা কার্যত সিলগালা করে দেওয়া হয়েছে। বেনাপোল আইসিপি, সাদীপুর, রঘুনাথপুর, পুটখালী ও কাশিপুরসহ গুরুত্বপূর্ণ সব বিওপি এবং পয়েন্টে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের ওপর তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, মোতালেব শিকদারের ওপর হামলার সঙ্গে জড়িতরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে, সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি টহলও জোরদার করা হয়েছে। ঘটনাটি রাজনৈতিক অঙ্গণে চরম উদ্বেগ সৃষ্টি করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনী হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ