রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ

বাবরি মসজিদের উদ্যোক্তা হুমায়ুন কবিরের নতুন দল ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পূর্বঘোষণা অনুযায়ী নিজের নতুন দলের নাম ঘোষণা করলেন ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল- তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ও মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদ নির্মাণের প্রধান উদ্যোক্তা হুমায়ুন কবির। নতুন এই দলের নাম- ‘জনতা উন্নয়ন পার্টি’। দলের পতাকার রং হবে- হলুদ, সবুজ এবং সাদা।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে মুর্শিদাবাদের বেলডাঙার খাগরুপাড়া মোড়ে নিজের নতুন দলের নাম ঘোষণা করেন হুমায়ুন। প্রকাশ করেন দলের ইস্তাহারও। দলের প্রার্থীদের নামও ঘোষণা করেছেন বেশ কিছু আসনে। নিজে লড়বেন ভরতপুর ও রেজিনগর আসনে।

হুমায়ুন কবির দাবি করেছেন, তার দল ১৩৫টি আসনে প্রার্থী দেবেন। এর মধ্যে তার লক্ষ্য হবে ৯০টি আসনে জেতা। এমনকি হুমায়ুন কবির দাবি করলেন, তার দল বিজিপির শুভেন্দু অধিকারী এবং তৃণমূলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও প্রার্থী দেবেন।

এদিকে দলের সম্ভাব্য প্রতীক কী হতে পারে, তারও ইঙ্গিত দিয়ে রেখেছেন হুমায়ুন। ২০১৬ সালে সতন্ত্র প্রার্থী হিসেবে টেবিল প্রতীক নিয়ে লড়েছিলেন তিনি। সে কথা উল্লেখ করে হুমায়ুন জানিয়েছেন, নতুন দলের প্রতীক হিসেবে টেবিলই তার প্রথম পছন্দ। নির্বাচন কমিশন ওই প্রতীক অনুমোদন না করলে বিকল্প হিসেবে জোড়া গোলাপের কথা ভেবে রেখেছেন হুমায়ুন। সেটাও না-হলে অন্য বিকল্পের কথা ভাববেন তিনি।

মূলত, বাবরি মসজিদ পুনর্নির্মাণের ঘোষণা দেওয়ায় এবং দলীয় মতের বাইরে যাওয়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হুমায়ুন কবিরকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস। সাসপেন্ড হওয়ার পরই নতুন দল গড়ার ঘোষণা করে দিয়েছিলেন তিনি। সূত্র: আন্দবাজার

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ