মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

যা আছে ভারত-বাংলাদেশের ২২ চুক্তি ও সমঝোতায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Hasina-and-Modi-pres-conবাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আনুষ্ঠানিক আলোচনার পর দুদেশের মধ্যে ২২টি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হয়েছে।

এসব চুক্তি এবং সমঝোতার বেশিরভাগই হচ্ছে প্রতিরক্ষা এবং শান্তিপূর্ণ কাজে পরমাণু শক্তির ব্যবহার সংক্রান্ত।

ভারতের পররাষ্ট্র দফতর থেকে চুক্তি এবং এমওইউ'র যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে প্রথম তিনটি সমঝোতা স্মারক হচ্ছে প্রতিরক্ষা সংক্রান্ত।

এর প্রথমটি হচ্ছে 'ডিফেন্স কো-অপারেশন ফ্রেমওয়ার্ক' বা প্রতিরক্ষা সহযোগিতা কাঠামো বিষয়ে। অপর দুটি ভারতের দুটি ডিফেন্স স্টাফ কলেজের সঙ্গে বাংলাদেশের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজের।

পরমাণু শক্তি নিয়ে সহযোগিতার জন্য বেশ কয়েকটি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হয়েছে দুদেশের মধ্যে।

একটি সমঝোতা স্মারক হচ্ছে দুদেশের সীমান্তে যে হাটগুলো বসে সে সংক্রান্ত।

এছাড়া ট্রেন এবং নৌযান চলাচল, বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রশিক্ষণ, বাংলাদেশে ৩৬টি কমিউনিটি ক্লিনিক তৈরির বিষয়েও কয়েকটি চুক্তি এবং সমঝোতা স্মারক সই করা হয়েছে।

সূত্র: বিবিসি

বাংলাদেশ-ভারত ২২ চুক্তি সই


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ