বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

পশ্চিমতীরে ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

filistini-sisuদখলকৃত পশ্চিমতীরে ইসরাইলি সেনা সদস্যরা এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে।  সৈন্যদের ছোড়া গুলিতে গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার নিহত ওই ফিলিস্তিনির নাম মাহমুদ হাত্তাব (১৪)।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ বিষয়ে অবশ্য বিস্তারিত কিছু জানায়নি। তবে জেলাজোন ফিলিস্তিনি শরণার্থী শিবিরের কাছে এ ঘটনা ঘটে বলে জানায় কর্তৃপক্ষ।

অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, ফিলিস্তিনিদের পেট্রলবোমা ছুড়ে মারার ঘটনায় গুলি চালায় সেনা সদস্যরা।

তবে এ ঘটনায় কোনো হতাহত হয়েছে কি না সে বিষয়ে তিনি কিছু জানাননি।

আরআর