মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

ট্রাম্পের ল্যাপটপ চুরি; তথ্য প্রকাশে বিপদে পড়বে মার্কিন নিরাপত্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

trump_towerমার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তায় নিয়োজিত বিশেষ বাহিনী সিক্রেট সার্ভিসের একটি ল্যাপটপ নিউইয়র্ক থেকে চুরি গেছে। এতে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর তথ্য রয়েছে বলে জানান হয়েছে। এ সব তথ্য প্রকাশিত হলে মার্কিন জাতীয় নিরাপত্তা বিপদে পড়বে বলে সংবাদ মাধ্যমগুলো বলছে। খবর পার্সটুডে’র

জানা গেছে, ল্যাপটপে নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারের ফ্লোর প্ল্যান এবং আপদকালীন সময়ে ট্রাম্প টাওয়ার থেকে মানুষজনকে বের করে নেয়ার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া, মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ব্যক্তিগত ইমেইল ব্যবহার নিয়ে তদন্ত প্রতিবেদনও রয়েছে এতে। ল্যাপটপে ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস সম্পর্কে তথ্য আছে বলে আইন প্রয়োগকারী সূত্রগুলোর বরাত দিয়ে জানিয়েছে সিবিএস নিউজ।

মার্কিন নিউজ চ্যানেল সিএনএনকে এক কর্মকর্তা বলেছেন, এ ঘটনাকে জাতীয় নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে শিথিলতা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ল্যাপটপটি সিক্রেট সার্ভিসের এক মহিলা এজেন্টের ছিল। তদন্তকারীদের তিনি নিজেই বলেছেন, তার কম্পিউটারে যে সব তথ্য আছে তা প্রকাশ পেলে মার্কিন জাতীয় নিরাপত্তা বিপদে পড়তে পারে।  আরো কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিসসহ একটি ব্যাগের ভেতর ল্যাপটপটি ছিল। ব্যাগে সিক্রেট সার্ভিসের লোগো ছিল। কিন্তু খালি ব্যাগটি পরে পাওয়ার গেলেও ল্যাপটপটির কোনো খোঁজই পাওয়া যায় নি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ