বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

কাল বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Hasina
আওয়ার ইসলাম : দেশের প্রথম সর্বাধুনিক ও বহুতল বিশিষ্ট খাদ্যগুদাম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল রবিবার অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে বগুড়া যাচ্ছেন তিনি।
সান্তাহার সাইলো ক্যাম্পাসে নির্মিত বিশেষায়িত এই খাদ্য গুদামের ধারণ ক্ষমতা ২৫ হাজার মেট্রিক টন। ৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত খাদ্য গুদামটিতে সব ধরনের খাদ্য শস্য সংরক্ষণ করা সম্ভব। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত ওই গুদামে চাল মজুদের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত গুদামে চালের গুণগত মান ভাল থাকবে।
সান্তাহারের বহুতল বিশিষ্ট শীতাতপ নিয়ন্ত্রিত খাদ্য গুদাম প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী গোলাম মোস্তফা জানান, দাতা সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) আর্থিক সহায়তায় নির্মিত খাদ্য গুদামটি পুরোপুরি সৌর বিদ্যুৎ দ্বারা পরিচালিত হবে। এজন্য গুদামের ছাদ জুড়ে শতাধিক সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। যা থেকে মোট ৩৬০ কিলোওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে।
Bogura
তিনি বলেন, ‘উৎপন্ন ওই বিদ্যুৎ দিয়েই পুরো গুদামের বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব হবে।’
দেশের প্রথম অত্যাধুনিক বহুতল বিশিষ্ট খাদ্য গুদামটি ছয়তলা ভবনের সমান। অর্থাৎ ৬০ ফুট উচ্চতার সমান। ২০১৩ সালে গুদামটির নির্মাণ কাজের উদ্বোধন হয়।
সূত্র : বাসস
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ