শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারতের স্বাধীনতা দিবসে দারুল উলুম দেওবন্দে ছুটি, নানা আয়োজন বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা থেকে কার্যক্রম অনলাইনে ‘রাষ্ট্রের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত থাকা ঝুঁকিপূর্ণ’ ইসলাম গ্রহণের ৫ মাসে কোরআন মুখস্ত করে মক্কার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুরুন্ডির নওমুসলিম বিনত্রা হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রিজভী মাদ্রাসাছাত্রের তেল-গ্যাস ছাড়া মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে বিদ্যুৎ আবিষ্কার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে থাকছেন দেশের শীর্ষ আলেমরা আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত ইমাম ও মুয়াজ্জিনদের দক্ষ করে তুলতে একযোগে চলছে আস-সুন্নাহর কর্মশালা যুব জমিয়তের সভাপতি ইসহাক কামাল, সাধারণ সম্পাদক চৌধুরী নাসির

ডাকসু নির্বাচনে নারী প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা সাদিক কায়েমের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে নারী প্রার্থীদের বিরুদ্ধে অনলাইনে পরিকল্পিতভাবে ট্যাগিং, মিথ্যাচার ও অপপ্রচার চালানোর ঘটনায় মুখ খুলেছেন ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম।

শুক্রবার বিকেলে ফেসবুকে দেওয়া পোস্টে তিনি বলেন, “নারী প্রার্থীদের লক্ষ্য করে যে হীন, নোংরা ও অমর্যাদাকর কর্মকাণ্ড করা হচ্ছে, তা নৈতিকভাবে গ্রহণযোগ্য নয় এবং শিক্ষার্থীদের ভ্রাতৃত্ববোধের পরিপন্থি। প্রতিযোগিতা হতে হবে যুক্তি, ন্যায্যতা ও মূল্যবোধের ভিত্তিতে।”

সাদিক কায়েম আরও বলেন, “সকল ছাত্র সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থী ও সচেতন নাগরিককে অনুরোধ করছি, অনলাইন বুলিং ও কুৎসা রটনা থেকে বিরত থাকুন। মানবিকতা, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যকে রাজনীতির ঊর্ধ্বে রাখাই আমাদের লক্ষ্য। আমরা এমন সহনশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চাই, যেখানে ভিন্নমত থাকলেও বৈরিতা থাকবে না।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ