বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
যুদ্ধবিরতির কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে ফের হামলা ইসরায়েলের যুদ্ধে ব্যর্থ হয়ে শত্রুরা অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে: মোজতবা খামেনি ঈদে সারাদেশের পশু কোরবানির সংখ্যা জানালেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোরবানির পর অবিক্রিত প্রায় ৩০ লাখ পশু সীমান্তে বিএসএফের অবৈধভাবে ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলেই খুলে দেওয়া হবে হরমুজ: ট্রাম্প রামিসা ধর্ষণ-হত্যাকাণ্ডের মামলার রায় রোববার তীব্র গরমের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করল জাতীয়তাবাদী যুবদল

মূর্তি অপসারণে সুপ্রিম কোর্টে হেফাজতের স্মারকলিপি প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hefazotআওয়ার ইসলাম : হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত গ্রিক দেবীর মূর্তি অপসারণের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে সংগঠনটির একটি প্রতিনিধি দল এ স্মারকলিপি প্রদান করে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের একান্ত সচিব আতিকুস সামাদ মাজার গেট থেকে এ স্মারকলিপি গ্রহণ করেন।

সুপ্রিম কোর্টের মূল ভবনের সামনে গত ডিসেম্বর মাসে এই ভাস্কর্য স্থাপন করা হয়। ভাস্কর্যটি নির্মাণ করছেন ভাস্কর মৃণাল হক। ভাস্কর্যটি একজন নারীর। ডান হাতে তলোয়ার বাম হাতে দাঁড়িপাল্লা নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। তলোয়াড়টি তিনি নিচের দিকে নামানো আর দাঁড়িপাল্লা উপরে ধারণ করে আছেন।

এই ভাস্কর্য স্থাপনের পর থেকেই বিভিন্ন ইসলামী সংগঠন সর্বোচ্চ আদালত থেকে তা অপসারণের দাবি জানিয়ে আসছে। এ লক্ষ্যে তারা স্মারকলিপি ও বিক্ষোভের মতো কর্মসূচি দিয়ে আসছে।

তবে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার অফিসকে দ্বিতীয়বারের মতো দেওয়া হল এই স্মারকলিপি। এর আগে গত ২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে প্রাঙ্গণ ও জাতীয় ঈদগাহ ময়দানের পাশ থেকে ‘গ্রিক দেবীর মূর্তি’ অপসারণের জন্য আবেদন করেন আওয়ামী ওলামা লীগের সাধারণ সম্পাদক কাজী আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আবুল হাসান শেখ শরিয়তপুরী।

আজ মঙ্গলবার প্রদান করা স্মারকলিপিতে হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী ও নায়েবে আমির নূর হোসাইন কাসেমী স্বাক্ষর করেছেন।

আবেদনে উল্লেখ করা হয়, সুপ্রিম কোর্টে সম্প্রতি ন্যায় বিচারের প্রতীক হিসেবে গ্রিক দেবীর মূর্তি স্থাপনে বাংলাদেশের আপামর জনগণ বিস্মিত হয়েছেন। এই মূর্তি স্থাপন সংবিধানের ১২ ও ২৩ অনুচ্ছেদের পরিপন্থী।

এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ