মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

রমজান কি জাকাতের জন্য নির্দিষ্ট?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

taqi usmani copyআল্লামা তাকি উসমানি : সাধারণভাবে মানুষ রমজানে জাকাত দেয়। তার হেতু হলো হাদিস শরিফে বর্ণিত হয়েছে, পবিত্র রমজানে এক ফরজ এর ছওয়াব ৭০ গুণ বৃদ্ধি করা হয়।

জাকাত দেয়া ফরজ। সুতরাং পবিত্র রমজানে তা আদায় করলে ৭০ গুণ বেশি ছওয়াব পাওয়া যাবে। এ বিশ্বাস যথাস্থানে একদম ঠিক। অধিক ছওয়াব প্রাপ্তির এ আগ্রহ অবশ্যই প্রশংসার উপযুক্ত।

কিন্তু কোনো ব্যক্তির যদি জাকাত ফরজ হওয়ার নির্দিষ্ট তারিখ জানা থাকে। তাহলে শুধু ছওয়াবের আশায় ওই ব্যক্তি রমজানের সময় জাকাত আদায়ের জন্য নির্ধারণ করতে পারে না। তার উচিত নির্দিষ্ট সময়েই জাকাত আদায় করা।

অবশ্য জাকাত আদায়ের ক্ষেত্রে এই করতে পারে, নির্দিষ্ট সময় থেকে অল্প অল্প জাকাত আদায় করতে থাকবে। আর যা অবশিষ্ট থাকবে তা রমজানে আদায় করবে।

জাকাত ফরজ হওয়ার নির্ধারিত তারিখ যদি ভুলে যায়, তাহলে তার জন্য জাকাত প্রদানের নির্দিষ্ট তারিখ ঠিক করার সুযোগ আছে। জাকাত আদায় করার জন্য পবিত্র রমজানের একটি তারিখ ঠিক করবে। তারপর ওই তারিখে জাকাত আদায় করবে। সতর্কতা হিসেবে জাকাত একটু বেশি আদায় করবে। যেন নির্দিষ্ট তারিখের আগে পরে হওয়ার কারণে যে পাথর্ক্য হয়েছে, তা পূর্ণ হয়ে যায়।

যখন একটি তারিখ নির্দিষ্ট করবে, তখন প্রতি বছর ওই তারিখেই জাকাতের হিসাব করে, জাকাত আদায় করবে এবং দেখবে, এ তারিখে তার কী কী উপকরণ বিদ্যমান? এ তারিখে তার কতো নগদ মূল্য আছে? যদি স্বর্ণ থাকে তাহলে ওই নির্দিষ্ট তারিখে তার বাজার মূল্য কতো? যদি স্টক থাকে তাহলে ওই তারিখে স্টকের মূল্য কতো? এ হিসেবে জাকাত আদায় করবে। প্রত্যেক বছর নির্দিষ্ট তারিখে জাকাত আদায় করতে হবে। নির্দিষ্ট তারিখের আগে পরে করা অনুচিত।

-ইসলাহি খুতুবাত থেকে অনুবাদ করেছেন জাকারিয়া হারুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ