রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাকিস্তান তাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা হাবিবুল হকের ইন্তেকাল দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের

জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন মানবে না জনগণ : মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ছাড়া ফেব্রুয়ারির নির্বাচন মানবে না জনগণ। তাই আগামী নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করতে হবে। একইসঙ্গে স্বৈরাচার ও তাদের দোসরদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। সবার আগে সব গণহত্যা ও গুমের বিচার করতে হবে, তারপর ফেব্রুয়ারির নির্বাচনের কথা ভাবা যাবে।’

শনিবার বিকালে ময়মনসিংহের ফুলপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে খেলাফত মজলিস ফুলপুর ও তারাকান্দা উপজেলা শাখা আয়োজিত গণসমাবেশে এসব কথা বলেন মামুনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আমরা নতুন বাংলাদেশ দেখেছি, সোনার বাংলাদেশ দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি। আমরা আরেকটি বাংলাদেশ দেখতে চাই, সেটা হলো ইসলামের বাংলাদেশ এবং খেলাফতের বাংলাদেশ। আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থার নামই হলো খেলাফত ব্যবস্থা। পৃথিবীর কোনো ধর্মে রাষ্ট্র শাসনব্যবস্থা নেই। শুধুমাত্র ইসলাম ছাড়া। ইসলাম হচ্ছে জীবন ব্যবস্থার মূলভিত্তি। যেখানে পরিপূর্ণ একটি রাষ্ট্র কাঠামো রয়েছে।

খেলাফত মজলিশ ফুলপুর শাখার সভাপতি মুফতি আজিমুদ্দিন শাহ জামালীর সভাপতিত্বে গণসমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মুহাম্মাদুল্লাহ। 

সমাবেশে উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ