রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
সৎ কর্মকর্তা না থাকলে জাকাতব্যবস্থাও সংকটে পড়বে: মাওলানা ইউসুফী বিএনপি নিয়ে আমার বক্তব্যটা ‘স্লিপ অব টাং’: এমপি হানজালা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব?

জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করে দেশ ও শ্রমিকদের অনিশ্চয়তা থেকে রক্ষা করুন: ইসলামী শ্রমিক আন্দোলন 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ খলিলুর রহমান আজ (১লা নভেম্বর) কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নিয়মিত মাসিক বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও অর্থনৈতিক অনিশ্চয়তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল কে. এম. বিল্লাল হোসাইন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে সভাপতি বলেন, “জুলাই সনদে ঘোষিত সংস্কারমূলক অঙ্গীকারসমূহ দ্রুত বাস্তবায়ন না হলে দেশের শ্রমজীবী জনগোষ্ঠীসহ সাধারণ মানুষের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে।”

তিনি আরও বলেন, “দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, ন্যায্য মজুরি না পাওয়া, কর্মসংস্থানের অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার কারণে শ্রমজীবী মানুষ আজ দিশেহারা। জুলাই সনদ বাস্তবায়নই এখন জাতিকে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক ভারসাম্য ও শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পথে ফিরিয়ে আনতে পারে।”

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দেশের শ্রমিক ও সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। তাই জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করে জাতি ও শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত করুন।”

বৈঠকে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ হারুনুর রশিদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল এইচ এম রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন আহমেদ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, প্রচার ও দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ নাজিম উদ্দিন, দফতর সম্পাদক মুহাম্মাদ আব্দুল করিম, অর্থ ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ সাইফুল ইসলাম প্রমুখ।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ