রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২১ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জমিয়তের খিলগাঁও থানা শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে প্রায় ৩ হাজার ইমাম নেবে রামপুরার মোহাম্মদিয়া জামে মসজিদ জামিয়া ইমদাদিয়ার হিফজ বিভাগের প্রবীণ শিক্ষক হাফেজ রুহুল আমিনের ইন্তেকাল আদর্শ ইমামকে হতে হবে সমাজের আলোকবর্তিকা: শায়খ আহমাদুল্লাহ ‘গণভোটের রায় মেনে অবিলম্বে জুলাই সনদ কার্যকর করতে হবে’ দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি

আদর্শ ইমামকে হতে হবে সমাজের আলোকবর্তিকা: শায়খ আহমাদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে রাজশাহী বিভাগের বাছাইকৃত ইমাম-খতিবদের অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী বিশেষ ইমাম প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়েছে। শনিবার (৪ জুলাই) শুরু হওয়া এ কর্মশালার উদ্বোধনী সেশনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেন, একজন আদর্শ ইমাম কেবল নামাজ পরিচালনাকারী নন; তিনি সমাজের পথপ্রদর্শক, নৈতিকতার শিক্ষক এবং মানুষের আস্থার কেন্দ্র।

উদ্বোধনী ক্লাসে ‘আদর্শ ইমামের বৈশিষ্ট্য ও গুণাবলি’ শীর্ষক বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, একজন ইমামের মধ্যে নেতৃত্বের যোগ্যতা, উত্তম চরিত্র, দায়িত্ববোধ, প্রজ্ঞা এবং মানুষের সঙ্গে কার্যকর যোগাযোগের সক্ষমতা থাকতে হবে। সমাজের ইতিবাচক পরিবর্তনে ইমামদের আরও সক্রিয় ও সময়োপযোগী ভূমিকা পালন করতে হবে বলেও তিনি গুরুত্বারোপ করেন।

আয়োজকরা জানান, দেশের ইমাম-খতিবদের যুগোপযোগী দক্ষতা বৃদ্ধি এবং সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে তুলতেই এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

পাঁচ দিনের এ কর্মশালায় অংশগ্রহণকারী ইমাম-খতিবরা নেতৃত্ব ও ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন, দাওয়াতি কার্যক্রম, মনস্তত্ত্ব, ইমোশনাল ইন্টেলিজেন্স, মসজিদকে আরও কার্যকর ও সমাজমুখী প্রতিষ্ঠানে রূপান্তরের কৌশল, দাওয়াতে আধুনিক প্রযুক্তি ও ফ্যাক্ট-চেকিংয়ের ব্যবহার, ইসলামি চিন্তাধারা ও সমসাময়িক মতবাদের বিশ্লেষণ, পাবলিক স্পিকিং, কার্যকর যোগাযোগ, কমিউনিটি ডেভেলপমেন্ট, সময় ব্যবস্থাপনা, ইসলাম ও বিজ্ঞানের সমসাময়িক বিভিন্ন প্রশ্ন, জেন্ডার ও এলজিবিটিকিউ-সম্পর্কিত বিতর্ক, সংশয়বাদ ও নাস্তিক্যবাদ মোকাবেলার উপায়, দৈনন্দিন শরীরচর্চা এবং প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করবেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে দেশের প্রতিটি বিভাগের নির্বাচিত ইমাম-খতিবদের নিয়ে একই ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে। এর মাধ্যমে দেশের ইমাম-খতিবদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সমাজে তাদের কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠা এবং মসজিদভিত্তিক জনকল্যাণমূলক কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এর আগে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকা ও রংপুর বিভাগেও অনুরূপ বিশেষ ইমাম প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ