রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮


আইনুদ্দিন আল আজাদ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক-

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তর শাখার উদ্যোগে সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মরহুম মাওলানা আইনুদ্দিন আল আজাদ (রহ.)-এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা অংশ নেন। অনুষ্ঠানে মরহুমের কর্মময় জীবন, সাংগঠনিক অবদান, দ্বীনি খেদমত এবং ছাত্র আন্দোলনে তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি হোসাইন ইবনে সরোয়ার। তিনি বলেন, মাওলানা আইনুদ্দিন আল আজাদ (রহ.) ছিলেন একজন নিবেদিতপ্রাণ সংগঠক ও আদর্শবান ছাত্রনেতা। ইসলামী আন্দোলনের আদর্শ বাস্তবায়ন এবং ছাত্রসমাজের নৈতিক ও আদর্শিক বিকাশে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর জীবনাদর্শ নতুন প্রজন্মের কর্মীদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় স্কুল ও কলেজ সম্পাদক আব্দুর রহমান। তিনি বলেন, মরহুমের আত্মত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও আদর্শিক দৃঢ়তা কর্মীদের জন্য প্রেরণার উৎস। তাঁর রেখে যাওয়া আদর্শ অনুসরণ করে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।

আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় তাঁর পরিবার-পরিজনসহ দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ