বুধবার, ০১ জুলাই ২০২৬ ।। ১৭ আষাঢ় ১৪৩৩ ।। ১৬ মহর্‌রম ১৪৪৮


‘কুরআন প্রজ্ঞা প্রতিযোগিতা ২০২৬’-এর ফাইনাল রাউন্ড আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

পবিত্র কুরআনের প্রতি ভালোবাসা সৃষ্টি এবং নতুন প্রজন্মকে কুরআন শিক্ষায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে আয়োজিত ‘কুরআন প্রজ্ঞা জাতীয় কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ২০২৬’-এর ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামীকাল (২ জুলাই) ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান চলবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

বুধবার (১ জুলাই) আয়োজক কমিটির পক্ষ থেকে তা নিশ্চিত করা হয়।

তারা জানান, দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাইকৃত প্রতিযোগীরা এ প্রতিযোগিতার ফাইনাল পর্বে অংশগ্রহণ করবে। এবারের ফাইনাল রাউন্ডে পুরুষ লেভেল-২ এবং মহিলা লেভেল-৩ বিভাগের প্রতিযোগীদের মধ্যে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হবে।

তারা আরও জানান, অনুষ্ঠানে দেশের প্রখ্যাত উলামায়ে কেরাম, ক্বারীগণ, ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র এবং আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হবে।

অনুষ্ঠানের পরিচালক জনাব ইমতিয়াজ আহমাদ বলেন, ‘কুরআনের আলো প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া এবং নতুন প্রজন্মের মধ্যে কুরআনের প্রতি ভালোবাসা ও শুদ্ধ তিলাওয়াতের চর্চা বৃদ্ধি করাই আমাদের এ আয়োজনের মূল উদ্দেশ্য। আমরা বিশ্বাস করি, এই প্রতিযোগিতা দেশের তরুণ প্রজন্মকে কুরআন শিক্ষায় আরও উদ্বুদ্ধ করবে এবং কুরআনের সঙ্গে তাদের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।’

আয়োজক প্রতিষ্ঠান দারুল আরকাম মাদরাসা দেশের সকল আলেম-উলামা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শুভানুধ্যায়ী এবং গণমাধ্যমকর্মীদের উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছে।

যোগাযোগ:
দারুল আরকাম মাদরাসা (কেন্দ্রীয় কার্যালয়)
৩৯/৫/৭, পূর্ব হাজীপাড়া, খিলগাঁও, ঢাকা-১২১৯।
মোবাইল: ০১৩০৯-৯৩২৯৭৫

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ