শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮


আওয়ার ইসলামের ‘সাহিত্য-সাংবাদিকতা বুনিয়াদি কর্মশালা’ এবার উত্তরায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

ইসলামি ধারার শীর্ষ নিউজপোর্টাল আওয়ার ইসলামের উদ্যোগে ‘সাহিত্য-সাংবাদিকতা বুনিয়াদি কর্মশালা’ এবার রাজধানীর উত্তরায় জামিয়া বাবুস সালামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৩ জুলাই ২০২৬, শুক্রবার হজরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরের পাশের এই মাদরাসায় কর্মশালাটি অনুষ্ঠিত হবে।

দিনব্যাপী এই কর্মশালায় সভাপতিত্ব করবেন জামিয়া বাবুস সালাম ঢাকার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা আনিসুর রহমান।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট লেখক ও মুহাদ্দিস মাওলানা যাইনুল আবিদীন, অদ্রি’র পরিচালক বিএম হারিস, বার্তা২৪ ডটকমের যুগ্ম সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ, ঢাকা মেইলের প্রধান বার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর, বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সভাপতি মুনীরুল ইসলাম, আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ূন আইয়ুব এবং দৈনিক আজকের পত্রিকার সহসম্পাদক কাউসার লাবীব।

অংশগ্রহণকারীদের দক্ষ করে তুলতে কর্মশালায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে রয়েছে:  কী লিখব, কেন লিখব ও লেখালেখির প্রস্তুতি; রোজনামচা লেখার পদ্ধতি ও কলাকৌশল; ব্যবহারিক বাংলা বানান ও প্রচলিত ভুল সংশোধন; সংবাদ ও সাংবাদিকতার মৌলিক বিষয়; আবৃত্তি ও উচ্চারণ; ছড়া লেখার কলাকৌশল।

‘আওয়ার ইসলাম’ (Our Islam) আয়োজিত এই কর্মশালাটি সম্পূর্ণ ফ্রি। অংশগ্রহণকারীদের জন্য থাকছে: প্রতিটি ক্লাসের শিট প্রদান; দুপুরের আপ্যায়নের ব্যবস্থা; অংশগ্রহণমূলক সার্টিফিকেট প্রদান।

শুক্রবার সকাল ৯টা থেকে মাগরিব পর্যন্ত এই কর্মশালাটি চলবে। আগ্রহী সকলকে জামিয়া বাবুস সালামের অফিস থেকে ফরম সংগ্রহ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধনের সময় ছবি এবং জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ড সাথে আনার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ