শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান এমপি বলেছেন, এদেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই।

শনিবার (৪ জুলাই) একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, আমি কালেমা, নামাজ, হজ ও জাকাত বিশ্বাস করি। এটা তারাও বিশ্বাস করে। ফুলতলি পীরের জানাজায় যত লোক সমাগম হয়েছিল, সারা জামায়াত মিলেও তত লোক নেই।

এর আগে অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, জামায়াত-ইউনূস চক্র তরুণদের বোকা বানিয়ে দেশ ধ্বংস করছে, আসিফ-হাসনাতরা চিটার-বাটপার। আমি দীর্ঘদিন ধরে বলে আসছিলাম যে আমাদের নতুন জেনারেশন নষ্ট হয়ে গেছে।

বিশেষ করে এই দেশে নানা চক্রান্ত করে, গুপ্ত সংগঠন সৃষ্টি করে একটি রাজনৈতিক দল, যার নাম জামায়াত। সেই রাজনৈতিক দলটি ৫ আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে চারটি জেনারেশন ধ্বংস করে দিয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ