রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২১ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই অভ্যুত্থান ব্যর্থ হলে বিএনপি নেতাকর্মীদের ফাঁসির কাষ্ঠে ঝুলতে হতো’ জমিয়তের খিলগাঁও থানা শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে প্রায় ৩ হাজার ইমাম নেবে রামপুরার মোহাম্মদিয়া জামে মসজিদ জামিয়া ইমদাদিয়ার হিফজ বিভাগের প্রবীণ শিক্ষক হাফেজ রুহুল আমিনের ইন্তেকাল আদর্শ ইমামকে হতে হবে সমাজের আলোকবর্তিকা: শায়খ আহমাদুল্লাহ ‘গণভোটের রায় মেনে অবিলম্বে জুলাই সনদ কার্যকর করতে হবে’ দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা

ইমাম নেবে রামপুরার মোহাম্মদিয়া জামে মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পশ্চিম রামপুরায় অবস্থিত মোহাম্মদিয়া জামে মসজিদে একজন যোগ্য ও দক্ষ ইমাম নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে মসজিদ কর্তৃপক্ষ আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে।

প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীকে অবশ্যই হাফেজ, মাওলানা ও মুফতি হতে হবে। পাশাপাশি পবিত্র কুরআনুল কারিম বিশুদ্ধভাবে তেলাওয়াত করার সক্ষমতা এবং বয়ান করার ক্ষেত্রে পারদর্শী হতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, প্রার্থীর বয়স ন্যূনতম ২৫ বছর হতে হবে। ইমামতির কাজে পূর্ব অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে এবং অগ্রাধিকার দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের সাম্প্রতিক ছবি, প্রয়োজনীয় শিক্ষাগত ও অন্যান্য কাগজপত্র, পূর্ণাঙ্গ বায়োডাটা এবং কুরআন তিলাওয়াতের একটি ভিডিও জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬।

আবেদনকারীরা প্রয়োজনীয় কাগজপত্র ও তেলাওয়াতের ভিডিও হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে পারবেন। এছাড়া আবেদনপত্রের হার্ডকপি ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে ১৫১, ওয়াপদা রোড, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯ ঠিকানায় পাঠানো যাবে।

মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচিত ইমামের ছোট পরিবারের জন্য থাকার সুব্যবস্থা রয়েছে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। যোগাযোগ: ০১৮৫৮-৪৭২৩৭৬

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ