মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ।। ১৬ আষাঢ় ১৪৩৩ ।। ১৫ মহর্‌রম ১৪৪৮


বৃহত্তর ঢাকা জেলার নূরানী শিক্ষকদের ষান্মাসিক জোড় বুধবার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক-

নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশের অধীনস্থ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাঠদানের মানোন্নয়ন ও শিক্ষক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জেলাভিত্তিক ষান্মাসিক জোড়-২০২৬ কর্মসূচি চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় বৃহত্তর ঢাকা জেলার শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা আগামী ১ জুলাই (বুধবার) রাজধানীর মোহাম্মদপুরে নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিতব্য এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বোর্ডের পরিচালক মাওলানা কালিম উল্লাহ জামিল হুসাইন। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের পরিচালক মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন।

প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করবেন মাওলানা আবু বকর ছিদ্দিক। কর্মশালায় অংশগ্রহণকারী মুয়াল্লিমদের শিশুদের কার্যকর শিক্ষাদান পদ্ধতি, পাঠদানের মানোন্নয়ন, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা এবং নূরানী শিক্ষাব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হবে।

নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ জানিয়েছে, এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দেশব্যাপী নূরানী শিক্ষার গুণগত মান আরও উন্নত হবে বলে তারা আশা করছেন।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ