শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩৯

জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

আগামী ১১ জুলাই অনুষ্ঠিতব্য জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর শাখার কাউন্সিল সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্নের লক্ষ্যে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও মহানগর উত্তর নেতাদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী এবং প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী।

ঢাকা মহানগর উত্তর শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি মুফতি মকবুল হোসাইন কাসেমী, সাধারণ সম্পাদক মুফতি নুর মোহাম্মদ কাসেমীসহ মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা।

মতবিনিময় সভায় আসন্ন কাউন্সিলের সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম, দায়িত্ব বণ্টন, অতিথি আপ্যায়ন, প্রচার-প্রচারণা, শৃঙ্খলা রক্ষা এবং কাউন্সিল সফল করতে প্রয়োজনীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, একটি শক্তিশালী, গতিশীল ও আদর্শভিত্তিক সংগঠন গড়ে তুলতে নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি সফল কাউন্সিল আয়োজনের কোনো বিকল্প নেই। তারা ঢাকা মহানগর উত্তরের আওতাধীন সব থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং কাউন্সিলকে সফল ও ফলপ্রসূ করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

সভায় মহানগর উত্তর শাখার নেতারা কেন্দ্রীয় নেতৃত্বের দিকনির্দেশনার প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন এবং আগামী ১১ জুলাইয়ের কাউন্সিল সফল করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভা শেষে দেশ, জাতি এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উত্তরোত্তর অগ্রগতি, সাংগঠনিক ঐক্য ও সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ