রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৮ মাঘ ১৪৩২ ।। ১৩ শাবান ১৪৪৭

শিরোনাম :
প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দেওয়ার আহ্বান ইসির রমজানে মসজিদে নববীর ইমামের তালিকায় নাম নেই যার হাদি হত্যাকাণ্ড: দায় স্বীকার করে আদালতে রুবেলের জবানবন্দি রিমান্ডের জন্য দুদকে আনা হলো সালমান এফ রহমানকে হঠাৎ লোকালয়ে হরিণ: উদ্ধার করে বনে অবমুক্ত স্থায়ী জায়গায় কার্যক্রম শুরু করতে যাচ্ছে জামিয়া রাহমানিয়া আজিজিয়া ‘অবহেলিত ঢাকা-৫ আসনের মানুষের ভাগ্যের পরিবর্তনে হাতপাখায় ভোট দিন’  ঢাকা-৯ আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে জমিয়তের গণসংযোগ ও মিছিল নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা জমিয়ত নেতার সঙ্গে ধানের শীষ প্রার্থী মিল্টনের সৌজন্য সাক্ষাৎ

জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে উদ্ধার করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

তথ্য প্রযুক্তির এই যুগে প্রতিদিন বিভিন্ন কাজে জিমেইল লাগে। ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে আমরা প্রায় সবাই এক বা একাধিক জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করতে হয় অনেককে। আর এসব অ্যাকাউন্টের মাধ্যমে আদান-প্রদান করা ই-মেইলগুলোতে গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য থাকে। তবে প্রায় সময় দেখা যায় আমরা জিমেইল অ্যাকাউন্ট পাসওয়ার্ড ভুলে যাই।

এর ফলে অনেক সমস্যায় পড়তে হয়। তবে এতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। বিজনেস ইনসাইডারের প্রতিবেদন থেকে জানা জানা যায়, কিছু পদ্ধতি অনুসরণ করলে জিমেইলের নতুন পাসওয়ার্ড রিসেট করতে পারবেন।

পাসওয়ার্ড ভুলে গেলে যা করবেন-

১. জিমেইলের লগইন পেজে প্রবেশ করুন।

২. জিমেইল আইডিটি টাইপ করুন ও 'নেক্সট' অপশনে ক্লিক করুন।

৩. পাসওয়ার্ড টাইপ লেখার বক্সের নিচে 'ফরগেট পাসওয়ার্ড' অপশনে ক্লিক করুন।

৪. আপনার যদি জিমেইলে বর্তমানে ব্যবহৃত পাসওয়ার্ড মনে না থাকে, তবে আগে ব্যবহার করা পাসওয়ার্ড দিন। যদি তাও মনে না থাকে, তবে 'Try another way' অপশনে যান।

৫. এরপর গুগল আপনার ফোনে ৬টি ডিজিটের কোড নম্বর পাঠাবে। কোড নম্বরটি দিয়ে নিজের অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে।

৬. যদি গুগল অ্যাকাউন্টে আগে থেকেই কোনো ফোন নম্বর যুক্ত করা না থাকে বা আপনার ফোন কাছে না

থাকে, তবে জিমেইল খোলার সময় যে বদলি মেইল অ্যাড্রেস দিয়েছিলেন, গুগল সেখানে ভেরিফিকেশন কোড পাঠাবে। আপনার জিমেইলের সঙ্গে যদি বদলি কোনো মেইল অ্যাকাউন্ট যুক্ত করা না থাকে, তবে আবার 'Try another way' অপশনে যান।

৭. আপনি ঢুকতে পারবেন এমন যেকোনো মেইল আইডি চাইবে গুগল। মেইল আইডিটি দেওয়ার পর গুগল তাতে কোড পাঠাবে।

৮. ওই ই-মেইল থেকে কোড নিয়ে গুগলের ডায়ালগ বক্সে দিতে হবে।

৯. জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করে নতুন পাসওয়ার্ড তৈরি করতে হবে।

নতুন পাসওয়ার্ড তৈরির সময় পাসওয়ার্ডটি যেন শক্তিশালী হয় তা খেয়াল রাখতে হবে। নতুন পাসওয়ার্ডে তৈরি ক্ষেত্রে বর্ণ ও পাসওয়ার্ড মিলিয়ে অন্তত ৮টি বর্ণ ব্যবহার করুন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ