রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড এমপিও দাবিতে অবস্থানরত শিক্ষকদের মাঝে ছাত্র জমিয়তের পানি-স্যালাইন বিতরণ

অনলাইনে তথ্য সুরক্ষায় যা করবেন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ডিজিটাল দুনিয়ায় অনেক ধরনের ঝুঁকি থাকে। ঠিকঠাক ব্যবহার করতে না জানলে ঝুঁকির পরিমাণ আরও বেড়ে যায়। অনেকে না বুঝেই নিজস্ব তথ্য ফাঁস করে ফেলেন। তাদের ব্যক্তিগত তথ্য অরক্ষিত থেকে যায়। তখন তারা সবসময় একটা ঝুঁকির মধ্যে থাকেন। এ ধরনের ঝুঁকি ও ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সবাইকে সচেতন হওয়া উচিত। সেইসঙ্গে এর থেকে রক্ষা পাওয়ার উপায়ও জেনে রাখা জরুরি।
চলুন, জেনে নেওয়া যাক ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার উপায়সমূহ

♦ নতুন কোনো বন্ধু তৈরি করার সময় একটু বাড়তি খেয়াল রাখতে হবে। বন্ধুর রূপ ধরে আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে যে কোনো চক্র। অনলাইনে অপরিচিত কারও সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সতর্ক হন। সবকিছু না জেনে কাউকে বন্ধু বানানোর মতো ভুল করবেন না।

♦ ই-মেইল কিংবা মেসেজে পাওয়া অপরিচিত কোনো লিংকে ক্লিক করার আগে সতর্ক হন। এটা আপনার জন্য ফাঁদও হতে পারে। কোনো ধরনের প্রলোভনেও পড়বেন না। নয়তো পরবর্তীতে আপনিই বিপদে পড়বেন।

♦ আপনার সব অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেনটিকেশন সিস্টেম চালু করে রাখুন। এতে কেউ আপনার অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা করলেও আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন।

♦ ইন্টারনেট ব্যবহার করে কেনাকাটা করার অভ্যাস আছে অনেকেরই। নিরাপদ এবং স্বীকৃত মাধ্যম থেকে কেনাকাটা করতে হবে। অন্যথায় আপনার ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার সম্ভাবনা থেকেই যায়।

♦ রিকভারি ই-মেইল বা মোবাইল নম্বর সংযুক্ত করে রাখুন। এক্ষেত্রে বিকল্প ই-মেইল এবং নিজের মোবাইল নম্বরও ব্যবহার করতে পারবেন। এতে আপনার তথ্য নিরাপদ থাকবে।

♦ যে কোনো তথ্য, ফাইল কিংবা নতুন আপডেট ডাউনলোডের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। উৎসের নির্ভরযোগ্যতা যাচাই করে ডাউনলোড করতে হবে। এতে সুরক্ষিত থাকবে আপনার তথ্য।

♦ আপডেট করা হয়েছে এমন অ্যান্টিভাইরাস ব্যবহার করার মাধ্যমে ডিভাইসের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ