রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

নতুন বছরের সূচনায় কওমী মাদরাসার শিক্ষার্থীদের মাঝে দরসি কিতাব বিতরণ করেছে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশন। 

আজ শুক্রবার (২৫ এপ্রিল) বাদ জুমআ রাজধানীর মোহাম্মদপুর হাউজিং লিমিটেড এলাকায় ফাউন্ডেশনের নিজ কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মুহাম্মাদ রজীবুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়াতুল উলূমিল ইসলামিয়া ঢাকার মুহতামিম মুফতি মাহমুদুল হাসান। আরও উপস্থিত ছিলেন ইসলামি চিন্তাবিদ রুহুল আমিন সাদীসহ অনেকে।

বক্তব্যে রুহুল আমিন সাদী বলেন, “সেবার কাজে আলেমরা সবসময় অগ্রগামী ভূমিকা পালন করে আসছেন। এখন তারা নেতৃত্বও দিচ্ছেন। কিন্তু তাদের এ সেবামূলক কার্যক্রম সাধারণ মানুষের সামনে সেভাবে উপস্থাপিত হয় না। তাই ইখলাস বজায় রেখে আলেমদের এসব কার্যক্রম তুলে ধরা জরুরি হয়ে পড়েছে। সর্বস্তরের মানুষের সঙ্গে আলেমদের সম্পৃক্ততা আরও বাড়াতে হবে।”

তিনি আরও বলেন, “মেইন সড়কের পাশে অবস্থিত মাদরাসাগুলো অন্তত একটি রুম মুসাফিরখানা হিসেবে বরাদ্দ রাখলে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি আরও সহজ হবে।”

প্রধান অতিথির দোয়ার মাধ্যমে কিতাব বিতরণ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ