শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

দেশের তাসাউফ চর্চার ঐতিহাসিক ধারার অন্যতম বৃহৎ আয়োজন চরমোনাই দরবারের বার্ষিক মাহফিল শুরু হচ্ছে আজ শুক্রবার (২৭ নভেম্বর)। বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে অবস্থিত আহসানাবাদ রশিদিয়া চরমোনাই মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত সাড়ে তিন দিনব্যাপী এ মাহফিলের উদ্বোধন করবেন চরমোনাইয়ের পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

শুক্রবার বাদ জুমা তাঁর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে মাহফিলের কার্যক্রম। এতে দেশের শীর্ষস্থানীয় আলেম ও বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্বরা বয়ান করবেন। সাড়ে তিন দিনের এ আয়োজনে মোট সাতটি মূল বয়ান অনুষ্ঠিত হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, মাহফিলের উদ্বোধনী ও আখেরি বয়ানসহ মোট চারটি মূল বয়ান করবেন আমিরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। বাকি তিনটি মূল বয়ান করবেন শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

প্রসঙ্গত, প্রায় এক শতাব্দী ধরে বরিশাল সদরের চরমোনাই ইউনিয়নে অবস্থিত আহসানাবাদ রশিদিয়া চরমোনাই মাদরাসার উদ্যোগে এবং বাংলাদেশ মুজাহিদ কমিটির ব্যবস্থাপনায় এ মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। তাসাউফ, আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক সাধনার চর্চাকে কেন্দ্র করে আয়োজিত এ মাহফিলে প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।

এদিকে মাহফিলকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কর্তৃপক্ষ। মুসল্লিদের অবস্থানের জন্য প্রায় তিন বর্গকিলোমিটার এলাকাজুড়ে প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। পাশাপাশি অজু ও শৌচাগারের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে।

মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজকদের নিজস্ব ব্যবস্থাপনার পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য ফায়ার সার্ভিসের দল মোতায়েন থাকবে। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মুসল্লিদের যানবাহন রাখার জন্য পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থাও করা হয়েছে।

আয়োজকদের আশা, প্রতিবছরের মতো এবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ মাহফিলে অংশ নেবেন।

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ