বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যুব মজলিসের কেন্দ্রীয় সম্মেলন সফল করতে মতবিনিময় সভা হাসিনাকে ঠেকাতে সরকারের রোডম্যাপ চায় ইসলামী আন্দোলন দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তার পর মাওলানা সাদের সঙ্গে আলেমদের বৈঠক আজও জানি না, কেন আমাকে খুঁজেছিলেন পীর সাহেব চরমোনাই রহ. মাওলানা আব্দুল গনী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে গ্রন্থের মোড়ক উন্মোচন  শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের আর কখনো স্থান দেবে না: প্রতিমন্ত্রী জানুয়ারিতে চালু হচ্ছে খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন একনেক সভা আজ, উঠছে ১২ প্রকল্প

যুব মজলিসের কেন্দ্রীয় সম্মেলন সফল করতে মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আগামী ১১ ডিসেম্বর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ‘কেন্দ্রীয় সম্মেলন-২০২৬’ সফল করার লক্ষ্যে বুধবার (২৫ নভেম্বর) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর উত্তর শাখার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর ও পার্শ্ববর্তী জেলাসমূহের দায়িত্বশীলদের নিয়ে এ সভার আয়োজন করা হয়। বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা জাহিদুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

সভায় ঢাকা মহানগর উত্তর শাখার পক্ষে উপস্থিত ছিলেন শাখার সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন রাজী, সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকী, সহসভাপতি মাওলানা এহসানুল হক, মাওলানা কামাল উদ্দিন ফারুকী ও মাওলানা আবুল কাশেম মিয়াজী।

এ ছাড়া উপস্থিত ছিলেন সহসাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান মিসবাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা নেয়ামতুল্লাহ আমিন এবং অফিস সম্পাদক এইচ এম খোকন।

সভায় কেন্দ্রীয় সম্মেলন সফল করতে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের মধ্যে মতবিনিময় ও প্রস্তুতিমূলক আলোচনা হয়।

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ