বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮


দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা
দীর্ঘদিনের দাবি, আন্দোলন আর দর-কষাকষির পর অবশেষে নতুন মজুরি কাঠামো পেলেন তৈরি পোশাকশিল্পের শ্রমিকরা। রাজধানীর সেগুনবাগিচায়, নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে, চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে, মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে, অনুষ্ঠিত হয় চতুর্থ সভা। 


২৪ নভেম্বর শুরু হওয়া এই বৈঠক গড়ায় ২৫ নভেম্বর মধ্যরাত পর্যন্ত। টানা প্রায় ১২ ঘণ্টার আলোচনায় উঠে আসে শ্রমিক ও মালিকপক্ষের বিভিন্ন প্রস্তাব। চলে আলোচনা ও দরকষাকষি।


বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, গ্রেড-১'এ ২১ হাজার ৫শ', গ্রেড-২'এ ২০ হাজার এবং গ্রেড-৩'এ ১৯ হাজার ২শ' টাকা নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন মজুরি। এই তিনটি গ্রেডে সিদ্ধান্ত হয়েছে সর্বসম্মতিক্রমে। তবে, সর্বনিম্ন গ্রেড অর্থাৎ 'গ্রেড-৪' নিয়ে ঐকমত্য না হওয়ায় শেষ পর্যন্ত গোপন ভোটের সিদ্ধান্ত হয়। ছয় সদস্যের à¦