বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যুব মজলিসের কেন্দ্রীয় সম্মেলন সফল করতে মতবিনিময় সভা হাসিনাকে ঠেকাতে সরকারের রোডম্যাপ চায় ইসলামী আন্দোলন দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তার পর মাওলানা সাদের সঙ্গে আলেমদের বৈঠক আজও জানি না, কেন আমাকে খুঁজেছিলেন পীর সাহেব চরমোনাই রহ. মাওলানা আব্দুল গনী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে গ্রন্থের মোড়ক উন্মোচন  শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের আর কখনো স্থান দেবে না: প্রতিমন্ত্রী জানুয়ারিতে চালু হচ্ছে খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন একনেক সভা আজ, উঠছে ১২ প্রকল্প

আজও জানি না, কেন আমাকে খুঁজেছিলেন পীর সাহেব চরমোনাই রহ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মুহাম্মদ আবু বকর সিদ্দীক

আজ বেদনাবিধুর সেই দিনটি। যেদিন আমরা হারিয়েছি উম্মাহর একবিংশ শতাব্দির তালিম, তাজকিয়া, দাওয়াত ও সিয়াসাতের মহান সংস্কারক মাওলানা সৈয়দ ফজলুল করীম (পীর সাহেব চরমোনাই রহ.) কে। ২০০৬ সালের ২৫ নভেম্বর শনিবার তিনি রফিকে আলার ডাকে সাড়া দিয়ে চলে যান।

কৈশোরে দেখা তাঁর অনেক ঘটনা আজও স্মৃতিতে অমলিন। আল্লাহ আমার সৌভাগ্য করেছিলেন বলেই শায়খ রহ. এর জীবদ্দশায় চরমোনাই জামেয়ায় কিছুকাল পড়ার সুযোগ হয়েছিল।

তিনি সফর থেকে বাড়ি ফিরলে বিরতির সময়গুলোতে শুধু তাঁকেই খুঁজে ফিরতাম। মন্ত্রমুগ্ধের মতো তার পেছনে ছুটতাম।

তিনি বরশি দিয়ে মাছ ধরতেন, বিকেলে হাঁটতেন, তারবিয়াতি জলশায় বহুমুখী আলোচনা করতেন, আমরা তাঁর সামনে গজল গাইতাম।

তিনি বয়ানে ছোটদের উপযোগী কথাও বলতেন, আবার বড়দের জন্যও নছিহাত করতেন, এজমালি ভাবে কোনো কোনো বিষয়ে শাসনও করতেন। সে কী শানদার মুজাকারা মাশাআল্লাহ।

একটা স্বপ্নের ঘটনা বলি,

আমি তখন চরমোনাইতে হিফজ শুনানি দিয়ে ঢাকায় শায়খুল হুফফাজ আবদুল হক সাহেবের কাছে শুনানি দিতে গেছি। তখন আমার দাদিজান একরাতে স্বপ্নে দেখলেন, শায়খ রহ. আমাদের ঘরে আগমন করেছেন। তিনি ঘরের মেইন ফটকে দাঁড়িয়ে উঁচু আওয়াজে আমার নাম ধরে ডাকছেন।

দাদিজান পর্দার আড়াল থেকে আগন্তুকের পরিচয় জানতে চাইলে তিনি নিজের পরিচয় দেন।

তখন আমার দাদিজান বলেন হুজুর, আবু বকর তো ঢাকায় পড়াশোনা করে।

শায়খ রহ. বললেন, ও চরমোনাই থেকে কেন গেল?

আমি তো ওকে খুঁজতেছি।

এরপর ঢাকায় শুনানি সম্পন্ন করে ফের চরমোনাইতে এসে ভর্তি হই। কিন্তু কোনোদিনও তাঁর সামনে গিয়ে বলতে পারিনি আমাকে কেন খুঁজেছিলেন হে শায়খে মুহতারাম?

আর বলবোই বা কীভাবে, তিনি কি আমাকে চিনেন? আমি তো কোনোদিন তাঁর সাথে পরিচিত হইনি। আমি ফের চরমোনাইতে ভর্তি হবার মাসখানেক পরেই তিনি ইন্তেকাল করেন।

তাঁর জানাযায় দাঁড়িয়ে বুক ভাসিয়ে কেঁদেছিলাম। তৎকালীন পুরাতন মসজিদের সানসাইটে উঠে কুতুবখানার উত্তর পাশের রুমে রাখা তাঁর নিথর মায়াভরা মুখাবয়বের দিকে বারবার শুধু তাকিয়ে ছিলাম। যেন আমার কোনো আত্মার আত্মীয় বিদায় নিয়েছেন।

আমি আজও জানিনা, তিনি আমাকে কেন খুঁজেছিলেন।

আমি কি অজান্তেও কোনো বেয়াদবি করেছিলাম!?

নাকি তাঁকে আরো বোঝার সুযোগ পেয়েছিলাম?

আমি জানিনা আজও।

আজ আমি এবং আমার মতো হাজারো তরুণ তাঁর আদর্শের গভীরে খুঁজে পাই তাঁকে।

রাহিমাহুল্লাহু রাহমাতান ওয়াসিআন

লেখক: মুহাদ্দিস, আলোচক ও রাজনীতিক

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ