নিজস্ব প্রতিবেদক
গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদ থেকে মুক্তির পর দেশে দৃশ্যত সুষ্ঠু নির্বাচন হলেও আট মাস পেরিয়ে এখনো স্থিতিশীলতা আসেনি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বরং এ সময়ে ফ্যাসিবাদের আস্ফালন বেড়েছে বলে অভিযোগ করেছেন তিনি। দেশের বর্তমান পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে বলেও মন্তব্য করেন এই নেতা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির জরুরি বৈঠকে তিনি এসব কথা বলেন।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, একটি সফল গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতি ফ্যাসিবাদের করালগ্রাস থেকে মুক্ত হয়েছে। এরপর দৃশ্যত সুষà§