রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমল ৬ হাজার ১৮২ টাকা বোরগাঁও মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ঘিরে এলাকাবাসীর মতবিনিময় ‘জ্বালাও-পোড়াও করে আওয়ামী লীগের ফেরার স্বপ্ন ধ্বংসাত্মক’ কওমি আলেমদের সাথে আমার হৃদয়ের সম্পর্ক: ধর্মমন্ত্রী পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা ৯ ও ১৪ মাসে হাফেজ হলো হোসাইন ও ইকরাম সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়তে ছাত্র মজলিসের দায়িত্বশীলদের এগিয়ে আসার আহ্বান ডিসেম্বরে ঢাকায় আসছেন দুই মুসলিম দেশের সরকারপ্রধান! রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ মানবাধিকার সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন মুফতি ওয়াহিদুল আলম

‘জ্বালাও-পোড়াও করে আওয়ামী লীগের ফেরার স্বপ্ন ধ্বংসাত্মক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ মনে করছে, জ্বালাও-পোড়াও করে আবারও দেশে ফিরতে পারবে। জনগণ যাদের দেশ থেকে বিতাড়িত করেছে, তারা মানুষ হত্যা ও অগ্নিসংযোগের মাধ্যমে ফিরে আসার ষড়যন্ত্র করছে। হাজারো মানুষ হত্যার দায় যাদের হাতে, তাদের মধ্যে নিজেদের কৃতকর্মের জন্য কোনো অনুশোচনা নেই; বরং রয়েছে ঔদ্ধত্য ও অহমিকা।

তিনি বলেন, আওয়ামী লীগ জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে নিজেদের পুরোনো চরিত্র নতুন করে জাতির সামনে তুলে ধরেছে। আগুনে মানুষ পুড়িয়ে দেশে ফেরার স্বপ্ন ধ্বংসাত্মক ও ন্যক্কারজনক। জনগণ এখন আর আগের মতো ধ্বংসাত্মক রাজনীতি দেখতে চায় না।

শনিবার (২১ নভেম্বর) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়ায় ফোর স্টার হোটেল মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কায়েতপাড়া ইউনিয়নের সদস্য প্রশিক্ষণ কর্মশালা ও নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আহমদ আবদুল কাইয়ুম বলেন, আওয়ামী লীগ মনে করে, তারা মানুষকে কষ্ট দেবে আর জনগণ তাদের দেশে ফেরার সুযোগ করে দেবে। কিন্তু তাদের এসব কর্মসূচি দেশপ্রেমিক জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগ এখনো রক্তের পিপাসা ভুলতে পারেনি। নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে তারা দেশে প্রত্যাবর্তনের পথ দিন দিন আরও কঠিন করে তুলছে।

তিনি আরও বলেন, মারামারি, হানাহানি ও প্রতিহিংসার রাজনীতির করালগ্রাস থেকে বেরিয়ে ইসলামের সুমহান আদর্শের পতাকাতলে সবাইকে সমবেত হতে হবে। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। মানুষের শান্তি ও কল্যাণ নিশ্চিত করাই ইসলামের অন্যতম বৈশিষ্ট্য।

কায়েতপাড়া ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মুহাম্মদ আমির হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ মুহাম্মদ নূরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সিনিয়র সহসভাপতি মুহাম্মদ ফারুক মুন্সি, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহজাহান হাবীবী, মাওলানা হাবিবুর রহমান জেহাদী, হাজী মো. কামরুজ্জামান, হাজী মো. শফিকুল ইসলাম ও মাওলানা মনিরুজ্জামান। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরাম বক্তব্য দেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ