|| মুফতি আহসান শরীফ ||
রাজধানীর ধুপখোলা মাঠে ২৩, ২৪, ২৫ নভেম্বর, ২০২৬ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন। প্রায় বিশ হাজার ফুজালা নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো দীনি প্রতিষ্ঠানের এতো বড় আয়োজন। এ আয়োজনে বিশ্ববরেণ্য বিদেশি স্কলারদের উপস্থিতি এবং দেশীয় শীর্ষ আলেমগণের সমন্বয়ে দীনি এবং নূরাণী প্রাণবন্তকর একটি পরিবেশ সৃষ্টি হবে। ফুজালা এবং তওহীদি জনতার উপস্থিতিতে মুখরিত হবে রাজধানীর ধুপখোলাসহ পুরান ঢাকার গলিপথ।
এ আয়োজনকে বর্ণাঢ্য করতে জামিয়া ফরিদাদের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘তানযীমে আবনায়ে জামিয়া ফরিদাবাদ’ নানামুখি আয়োজন হাতে নিয়েছে। ৭০ সালা স্মারক এ আয়োজনের অন্যতম। প্রায় সাড়ে চারশ পৃষ্ঠার বিশাল কলেবরের এ স্মারক চোখ ধাঁধানো। কভার ও সুবিন্যস্ত বিন্যাস যে কারো হৃদয় কাড়বে। বরেণ্য লেখক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীনসহ একঝাঁক অভিজ্ঞ এবং চৌকস সম্পাদনা পরিষদের প্রাণন্তকর, নিরলস চেষ্টা ও পরিশ্রমে স্মারকটি আলোরমুখ দেখেছে।
১৯৫৬ থেকে ২০২৬ জামিয়া ফরিদাবাদের যোগ্য, মুখলিস ও দেশসেরা উস্তাদগণের সমন্বয়ে ইলমি, দীনি ও রুহানি পরিবেশে গঠিত বিশাল জামিয়ার পরিচিতি দিয়ে স্মারকটির সূচনা। এ ছাড়াও জামিয়ার মুতাওয়াল্লি, মুহতামিম ও শায়খুল হাদীসগণের জীবনী, বরেণ্যদের অভিব্যক্তি, দেশসেরা উলামায়ে কেরামের তথ্যবহুল নিবন্ধ, জামিয়ার প্রবীণ আসাতিযায়ে কেরাম এবং সাবেক ফুজালা ও আবনাদের শিক্ষণীয় স্মৃতিচারণ স্মারকটির মান এবং রওনক বাড়িয়েছে বহুগুনে।
তালিবুল ইলম, আলেম কিংবা জ্ঞানপিপাসু ব্যক্তিমাত্রই উপকৃত হবেন স্মারকটি থেকে। তাকওয়া, আত্মশুদ্ধি, ইবাদাত, খিদমাত, ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রের কল্যাণে অনন্য এ স্মারকগ্রন্থ।
ফুজালাদের জন্যে বিশেষভাবে এটি প্রকাশ করা হলেও অন্যদের জন্যও সংগ্রহ করার সুযোগ রয়েছে। ‘তানযীমে আবনায়ে জামিয়া ফরিদাবাদ’ প্রকাশিত স্মারকটির নির্ধারিত শুভেচ্ছা বিনিময় রাখা হয়েছে চারশত পঞ্চাশ টাকা। পাওয়া যাবে জামিয়ার মুখপাত্র মাসিক নেয়ামতের অফিস এবং ধুপখোলা মাঠ দস্তারবন্দি মহাসম্মেলনে।
লেখক: মিডিয়া সমন্বয়ক, ৭০ সালা মহাসম্মেলন
এসএইচ/