রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৯ ও ১৪ মাসে হাফেজ হলো হোসাইন ও ইকরাম সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়তে ছাত্র মজলিসের দায়িত্বশীলদের এগিয়ে আসার আহ্বান ডিসেম্বরে ঢাকায় আসছেন দুই মুসলিম দেশের সরকারপ্রধান! রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ মানবাধিকার সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন মুফতি ওয়াহিদুল আলম সাত হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে আইডিয়াল বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া ফরিদাবাদের দস্তারবন্দি মহাসম্মেলনে পাঠ উন্মোচন হবে ৭০ সালা স্মারকগ্রন্থ প্রতিকূল আবহাওয়ায় চরমোনাই মাহফিলের তারিখ পরিবর্তন রমজানের চাহিদা মেটাতে পণ্য সরবরাহ বাড়াচ্ছে টিসিবি  মুক্তিযুদ্ধ থেকে ২৪-এর অভ্যুত্থান, জনগণের পক্ষে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী 

৯ ও ১৪ মাসে হাফেজ হলো হোসাইন ও ইকরাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

চাঁদপুর প্রতিনিধি

পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করা যেকোনো শিক্ষার্থীর জন্যই এক অনন্য অর্জন। সেই কঠিন সাধনায় দৃষ্টান্তমূলক সাফল্য দেখিয়েছে চাঁদপুরের দুই শিশু শিক্ষার্থী। একজন মাত্র ৯ মাস ১০ দিনে এবং অপরজন ১৪ মাসে সম্পূর্ণ কোরআন মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে। তাদের এ কৃতিত্বে পরিবার, শিক্ষক ও মাদরাসাসংশ্লিষ্টদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।

দ্রুততম সময়ে কোরআন মুখস্থ করা এ দুই শিক্ষার্থী হলো—মোহাম্মদ হোসাইন আহমদ ও মোহাম্মদ ইকরাম প্রধানীয়া। তারা দুজনই চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার এলাকায় অবস্থিত জামিয়া ইসলামিয়া ফজলুল উলুম মাদরাসা ও এতিমখানার হিফজ বিভাগের শিক্ষার্থী।

মাদরাসা সূত্রে জানা যায়, মোহাম্মদ হোসাইন আহমদ মাত্র ৯ মাস ১০ দিনের নিরলস অধ্যবসায়ে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছে। অন্যদিকে মোহাম্মদ ইকরাম প্রধানীয়া সম্পূর্ণ কোরআন মুখস্থ করতে সময় নিয়েছে ১৪ মাস। অল্প বয়সে তাদের এমন অসাধারণ সাফল্য শিক্ষক ও অভিভাবকদের প্রশংসা কুড়িয়েছে।

মাদরাসার পরিচালক মাওলানা আল আমিন জানান, কোমলমতি শিক্ষার্থীদের কোরআনের হাফেজ হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠানে যত্ন, স্নেহ-মমতা ও আন্তরিকতার সঙ্গে পাঠদান করা হয়। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা বিকাশের পাশাপাশি ইলম, আমল ও নৈতিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আধুনিক শিক্ষার সমন্বয়ে তাদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার প্রচেষ্টাও অব্যাহত রয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ