রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়তে ছাত্র মজলিসের দায়িত্বশীলদের এগিয়ে আসার আহ্বান ডিসেম্বরে ঢাকায় আসছেন দুই মুসলিম দেশের সরকারপ্রধান! রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ মানবাধিকার সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন মুফতি ওয়াহিদুল আলম সাত হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে আইডিয়াল বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া ফরিদাবাদের দস্তারবন্দি মহাসম্মেলনে পাঠ উন্মোচন হবে ৭০ সালা স্মারকগ্রন্থ প্রতিকূল আবহাওয়ায় চরমোনাই মাহফিলের তারিখ পরিবর্তন রমজানের চাহিদা মেটাতে পণ্য সরবরাহ বাড়াচ্ছে টিসিবি  মুক্তিযুদ্ধ থেকে ২৪-এর অভ্যুত্থান, জনগণের পক্ষে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী  মিথ্যাচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে ইসলামী আন্দোলন

ডিসেম্বরে ঢাকায় আসছেন দুই মুসলিম দেশের সরকারপ্রধান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুকে ডিসেম্বরে ঢাকায় স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। দুই মুসলিম দেশের সরকারপ্রধানের সম্ভাব্য এ সফরকে কেন্দ্র করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। দেশ দুটির সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা, শ্রমবাজার সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করাই এ সফরের অন্যতম লক্ষ্য।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিজয়ের মাস ডিসেম্বরে মালয়েশিয়া ও মালদ্বীপের শীর্ষ নেতৃত্বকে ঢাকায় আনার প্রস্তুতি চলছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ এ দুই দেশের সঙ্গে বাংলাদেশের অংশীদারত্ব আরও গভীর করতে চায় সরকার।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সম্ভাব্য সফরে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, বাংলাদেশি অভিবাসী কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক ফোরামে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতার ওপর গুরুত্ব পেতে পারে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণের পর চলতি বছরের জুনে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে অনুষ্ঠিত ওই সফরে দুই দেশের সম্পর্ক ও সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

অন্যদিকে, গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। এবার ডিসেম্বরেও তাকে বাংলাদেশ সফরে স্বাগত জানানোর প্রস্তুতি চলছে।

দুই দেশের সরকারপ্রধানের সম্ভাব্য এ সফর বাস্তবায়িত হলে বাংলাদেশ, মালয়েশিয়া ও মালদ্বীপের মধ্যে বিদ্যমান কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হওয়ার পাশাপাশি পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হওয়ার সুযোগ তৈরি হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ