নিজস্ব প্রতিবেদক
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মহানগর শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ সিরাজ মোল্লা এবং সাধারণ সম্পাদক হয়েছেন মুহাম্মাদ সাব্বির হোসাইন। অন্যদিকে জেলা শাখার সভাপতি হয়েছেন হাফেজ মুজাম্মেল হক এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. খলিলুর রহমান।
শুক্রবার (২০ নভেম্বর) নারায়ণগঞ্জের আলী আহম্মদ চুনকা পৌর পাঠাগারে আয়োজিত জেলা ও মহানগর শ্রমিক কাউন্সিলে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
কাউন্সিলে সভাপতিত্ব করেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি আলহাজ শামসুল আলম বাদল। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর সাধারণ সম্পাদক মুহাম্মাদ সাব্বির হোসাইন ও জেলা সাধারণ সম্পাদক খলিলুর রহমান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। প্রধান বক্তা ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জয়েন্ট সেক্রেটারি অধ্যক্ষ মুফতি হাবিবুল্লাহ হাবিব।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আশরাফ আলী আকন একটি আদর্শ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় শ্রমিকদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান তিনি।
কাউন্সিলে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৭-২৮ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেন প্রধান বক্তা মাওলানা খলিলুর রহমান।
নারায়ণগঞ্জ মহানগর কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন: সভাপতি আলহাজ সিরাজ মোল্লা, সিনিয়র সহসভাপতি সেলিম হাসান, সহসভাপতি মাওলানা আবু সাঈদ এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ সাব্বির হোসাইন।
নারায়ণগঞ্জ জেলা কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন: সভাপতি হাফেজ মুজাম্মেল হক, সহসভাপতি মো. মোজাম্মিল ও মতিউর রহমান এবং সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান।
কাউন্সিলে আরও উপস্থিত ছিলেন মাওলানা দ্বীন ইসলাম, মুফতি মাসুম বিল্লাহ, সুলতান মাহমুদ, ফারুক আহমাদ মুন্সীসহ জেলা ও মহানগর শাখার নেতারা।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সফলতা কামনা করেন। পাশাপাশি শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং শ্রমিকদের কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।
আইও/