বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মাওলানা ফেরদাউসুর রহমানকে প্রকাশ্যে হেনস্থার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

বুধবার (১৮ নভেম্বর) এক বিবৃতিতে এ নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের দপ্তর সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম।

বিবৃতিতে তিনি বলেন, মাওলানা ফেরদাউসুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর বিষয় প্রকাশের পর স্থানীয় পর্যায়ে গঠিত তদন্ত কমিটির কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত চলার এমন সময়ে তাঁকে হেনস্থা করার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অভিযোগ রয়েছে, স্থানীয় কিছু সন্ত্রাসী তাঁকে প্রকাশ্যে হেনস্থা করেছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

মাওলানা হেদায়েতুল ইসলাম বলেন, জমিজমাসংক্রান্ত কোনো বিরোধ থাকলে তা আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি হওয়া উচিত। কোনো অবস্থাতেই একজন রাজনৈতিক দলের দায়িত্বশীল ব্যক্তি কিংবা সাধারণ নাগরিককে অপমান, হেনস্থা বা শারীরিকভাবে লাঞ্ছিত করার অধিকার কারও নেই। এ ধরনের ঘটনা শুধু একজন ব্যক্তিকে হেয় করে না, বরং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্যও উদ্বেগজনক।

বিবৃতিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যেন কেউ এ ধরনের হেনস্থার শিকার না হন, সে জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ