বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেম-ওলামাদের সমর্থনেই সরকার ক্ষমতায় এসেছে: হুইপ দুলু জমিয়ত নেতা ফেরদাউসের ওপর হামলা, অভিযোগের তির ছাত্রদলের দিকে মক্কার ক্লক টাওয়ারের দুই বিশ্বরেকর্ড তওবা করে আল্লাহর পথে ফেরাই মুমিনের অন্যতম বৈশিষ্ট্য: আজহার মাদানী আপনি কি জানেন, পবিত্র কোরআনে আপনারও আলোচনা রয়েছে? ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইটের বিরুদ্ধে ডিএমপির অভিযান  বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রারদের সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আট মাসেও দেশ স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা: গাজী আতাউর রহমান আগুনে দগ্ধ হয়ে দুই হাফেজ সহোদরের করুণ মৃত্যু

জমিয়ত নেতা ফেরদাউসের ওপর হামলা, অভিযোগের তির ছাত্রদলের দিকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের আহ্বায়ক মাওলানা ফেরদাউসুর রহমানের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। চাঁদা দাবি ও জমির দোকানের অংশ ছেড়ে না দেওয়ায় তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে তার সঙ্গে তর্কবিতর্কের কথা স্বীকার করেছেন অভিযুক্ত এক ছাত্রদল নেতা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার জামতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম।

মাওলানা ফেরদাউসুর রহমানের অভিযোগ, জামতলা এলাকায় জেলা পরিষদের একটি জমি লিজ নিয়েছেন তিনি। সেখানে একটি পাঠাগার ও দোকান নির্মাণের পরিকল্পনা রয়েছে। নির্মাণকাজ শুরু করতে গেলে স্থানীয় ছাত্রদলের কয়েকজন নেতা তার কাছে চাঁদা দাবি করেন। একই সঙ্গে দোকানের একটি অংশ তাদের তত্ত্বাবধানে দেওয়ার প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় তার ওপর হামলা চালানো হয়।

হামলায় সদর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অনিক হোসেন, সরকারি তোলারাম কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ তপুসহ ২০ থেকে ২৫ জন নেতাকর্মী অংশ নেন বলে দাবি করেছেন ফেরদাউসুর রহমান।

ঘটনার সময় ধারণ করা একটি ভিডিওতে তাকে ‘শামীম ওসমানের ছোট ভাই’ বলে উল্লেখ করে মারধর করতে দেখা যায়। ফেরদাউসুর রহমান আগে হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ছিলেন। স্থানীয়ভাবে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের সঙ্গে তার ঘনিষ্ঠতার কথাও আলোচিত।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদল নেতা অনিক হোসেন। মুঠোফোনে তিনি বলেন, ফেরদাউসুর রহমান ‘ফ্যাসিস্টের দোসর’। তাকে নিয়ে তর্কবিতর্ক হয়েছে। চাঁদা দাবি বা অন্য যেসব অভিযোগ করা হচ্ছে, সেগুলো মিথ্যা।

এ ঘটনায় এখনো থানায় লিখিত অভিযোগ জমা পড়েনি বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ মাহবুব আলম। তিনি বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ