বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮


বায়তুল মোকাররমে আজ কেরাত সম্মেলন, তেলাওয়াত করবেন ৭ দেশের কারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অষ্টম আন্তর্জাতিক কেরাত সম্মেলন-২০২৬’। আন্তর্জাতিক কেরাত সংস্থা বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশসহ সাত দেশের বিশ্বখ্যাত ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারীরা পবিত্র কোরআনের সুমধুর তেলাওয়াত পরিবেশন করবেন।

জাতীয় মসজিদের পূর্ব চত্বরে বাদ জোহর শুরু হয়ে সম্মেলনটি চলবে রাত ১০টা পর্যন্ত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

এবারের সম্মেলনে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও মিশর, আফগানিস্তান, পাকিস্তান, ইরান, ভারত ও দক্ষিণ আফ্রিকার খ্যাতিমান কারীরা অংশ নেবেন।

বিদেশি আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন মিশরের প্রখ্যাত কারি শায়েখ আবদুন নাসের হারাক, আফগানিস্তানের শায়েখ কা