বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আওয়ার ইসলাম ডেস্ক 

মানুষের মৃত্যুর পর তার লাশ গোসল করানো জীবিতদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ সময় মৃত ব্যক্তির শরীর পবিত্র করা এবং যথাযথ নিয়মে গোসল সম্পন্ন করা জরুরি। তবে অনেক সময় গোসল করানোর মাঝখানে কিংবা গোসল শেষ হওয়ার পর মৃত ব্যক্তির শরীর থেকে পেশাব, পায়খানা বা অন্য কোনো নাপাক বস্তু বের হতে পারে। এমন পরিস্থিতিতে অনেকের মনে প্রশ্ন জাগে, পুনরায় কি মৃত ব্যক্তিকে গোসল করাতে হবে? আবার অযু করানোর প্রয়োজন আছে কি না?

এ বিষয়ে ইসলামের বিধান হলো, মৃত ব্যক্তির শরীর থেকে কোনো নাপাক বস্তু বের হলে শুধু নাপাকির স্থানটি ধুয়ে ফেলতে হবে। পুনরায় গোসল কিংবা অযু করানোর প্রয়োজন নেই।

শো‘বা রাহ. থেকে বর্ণিত, তিনি বলেন, 

قُلْتُ لِحَمّادٍ : الْمَيِّتُ إذَا خَرَجَ مِنْهُ الشّيءُ بَعْدَ مَا يُفْرَغُ مِنْهُ. قَالَ: يُغْسَلُ ذلِكَ الْمَكَانُ.

আমি হাম্মাদকে জিজ্ঞাসা করলাম, গোসল সম্পন্ন হওয়ার পর মৃত ব্যক্তির শরীর থেকে কোনো কিছু নির্গত হলে কী করণীয়?