নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) নরসিংদীর শিবপুর উপজেলা শাখার উদ্যোগে নির্বাচিত সদস্যদের নিয়ে সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ মজলিসে বিষয়ভিত্তিক আলোচনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজি, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনে গত সংসদ নির্বাচনে রিকশা প্রতীকের প্রার্থী প্রিন্সিপাল মুফতি রাকীবুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও নরসিংদী জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আনোয়ার মাহমুদ এবং শিবপুর উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আনোয়ার হুসাইন রসুলপুরী।
প্রশিক্ষণ মজলিস শেষে ৫২ জনকে কর্মী হিসেবে ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র মজলিস নরসিংদী জেলার সাবেক সভাপতি ড. শরিফ আল ইমরান, বাংলাদেশ খেলাফত মজলিস শিবপুর উপজেলা শাখার সহসাধারণ সম্পাদক মাওলানা ইমরান হুসাইন, যুব মজলিসের জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল আজিজ, বাংলাদেশ খেলাফত মজলিস শিবপুর উপজেলা শাখার বায়তুল মাল সম্পাদক মাওলানা ফখরুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসএইচ/