সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮


বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবে ইয়েমেনের হুথিদের হামলা অব্যাহত থাকলেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। সৌদি আরব থেকে জাহাজ চলাচল স্বাভাবিক হয়ে আসতে পারে—বিনিয়োগকারীদের এমন প্রত্যাশায় তেলের দামে এই পতন হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ সরবরাহের দাম ৮১ সেন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ০৬ ডলারে নেমেছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮৯ সেন্ট বা শূন্য দশমিক ৮৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৪১ ডলারে দাঁড়িয়েছে।

গত শনিবার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় হুথিরা। এসব লক্ষ্যবস্তুর মধ্যে রাজধানী রিয়াদ এবং সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি তেল স্থাপনাও ছিল।

তবে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, হুথিদের ছোড়া সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ