
|
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভের ডাক
প্রকাশ:
২১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৫ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণ। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর পল্টন মোড় থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হবে। বাদ মাগরিব আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে ডিজেল, পেট্রল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধির প্রতিবাদ জানানো হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচির সংবাদ ও ছবি সংগ্রহের জন্য বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও ক্যামেরাপার্সনদের উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। আইও/ |