শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের  চান্দিনায় খেলাফত মজলিসের ওলামা ও সুধী সমাবেশ

‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ ও সুন্নাহ অনুসরণের মাধ্যমে যুবসমাজকে নৈতিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করা সম্ভব বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন।

তিনি বলেন, মহানবী (সা.)-এর পবিত্র জীবন ও সুন্নাহ অনুসরণের মাধ্যমেই যুবসমাজকে নৈতিক ও মানবিক মূল্যবোধে বলীয়ান করা সম্ভব। সাম্য, ইনসাফ ও আত্মমর্যাদাশীল সমাজ গঠনে মহানবী (সা.)-এর জীবনদর্শন আমাদের মূল দিকনির্দেশনা।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ইসলামী যুব মজলিস আয়োজিত সীরাত কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি তাওহীদুল ইসলাম তুহিনের সভাপতিত্বে কনফারেন্সটি অনুষ্ঠিত হয়।

মাওলানা সাখাওয়াত হোসাইন বলেন, আজকের তরুণ প্রজন্মকে মহানবী (সা.)-এর জীবন থেকে শিক্ষা নিয়ে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনে সততা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে সামাজিক পরিবর্তন ও মানবতার সেবায় যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যুবসমাজের ইতিবাচক পরিবর্তনই একটি সমাজ ও রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করতে পারে।

সভাপতির বক্তব্যে তাওহীদুল ইসলাম তুহিন বলেন, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে যুবসমাজকে নিয়ে কোনো সরকারই সঠিক ও উন্নত চিন্তা করতে পারেনি। তাদের কর্মসংস্থানেরও যথাযথ ব্যবস্থা করা হয়নি। ফলে যুবসমাজ হতাশায় নিমজ্জিত হওয়ার পাশাপাশি ক্যারিয়ারের অগ্রগতি নিয়েও নানা সংকটে পড়েছে।

তিনি বলেন, এ অবস্থা থেকে উত্তরণের জন্য বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে জীবন পরিচালনা করতে হবে। তাঁর আদর্শ অনুসরণেই জীবনের প্রকৃত মুক্তি নিহিত।সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা সোহাইল আহমদের সঞ্চালনায় কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ মাওলানা সাইফ উদ্দীন আহমদ খন্দকার এবং ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসাইন জাকির।

আমন্ত্রিত আলোচক হিসেবে বক্তব্য দেন নয়াটোলা কামিল মাদরাসা ঢাকার উপাধ্যক্ষ মাওলানা শাব্বীর আহমদ, জামিয়া শারইয়্যাহ মালিবাগের সিনিয়র মুহাদ্দিস মুফতি আব্দুস সালাম, নারায়ণগঞ্জ হাজীপাড়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি মাহমুদুল হাসান কাসেমী, লেখক ও গবেষক মাওলানা আব্দুল গাফফার শাহপুরী এবং ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা বিলাল আহমদ চৌধুরী।

এ সময় ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ মো. মহিউদ্দিন জামিল, সহ-সাধারণ সম্পাদক মুফতি শেখ শাব্বীর আহমাদ, মো. জামিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, অফিস ও অর্থ সম্পাদক মাওলানা আহমদ হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজ মাওলানা মুহাম্মদ সালমান, শিক্ষা বিষয়ক সম্পাদক ড. মাওলানা মাহমুদুল হাসান ফারুকী, নির্বাহী সদস্য মাওলানা ইকবাল হোসাইন কয়ছর, খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মো. আবুল হোসাইন, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মতিউর রহমান, অঙ্কুরের নির্বাহী পরিচালক মো. নিজাম উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ