মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮


আ/ফ/গানিস্তানে আল-মারকাজুল ইসলামী মেডিকেল টিমের চিকিৎসাসেবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নাজমুল হাসান সাকিব, প্রতিনিধি

আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির (ARCS) সহযোগিতায় তাদের কেন্দ্রীয় হাসপাতালে ঠোঁট ও তালু কাটা শিশুদের বিনামূল্যে চিকিৎসা ও অস্ত্রোপচার কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ থেকে আগত আল-মারকাজুল ইসলামী-এর বিশেষজ্ঞ চিকিৎসক দল।

কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আফগান রেড ক্রিসেন্টের মহাপরিচালক বাংলাদেশ থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসক দলকে স্বাগত জানান এবং অসচ্ছল শিশুদের চিকিৎসা ও অস্ত্রোপচারে সহযোগিতার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, দরিদ্র ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আফগান রেড ক্রিসেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। যেসব রোগী চিকিৎসা ও অস্ত্রোপচারের ব্যয় বহন করতে সক্ষম নন, তাদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বাংলাদেশের আল-মারকাজুল ইসলামী-এর প্রতিনিধি হামজা শহিদুল ইসলাম বলেন, আফগান রেড ক্রিসেন্টের কেন্দ্রীয় হাসপাতালে ঠোঁট ও তালু কাটা শিশুদের চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য এটি তাদের চিকিৎসক দলের চতুর্থবারের মতো কার্যক্রম।

তিনি জানান, এর আগের তিনটি পর্যায়ে ২৮৫ জন শিশুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। চলমান এই পর্যায়ে আরও প্রায় ১২০ জন শিশুকে চিকিৎসা ও অস্ত্রোপচারের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

রোগীদের চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য আফগান রেড ক্রিসেন্টের পক্ষ থেকে প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা ও সহযোগিতা প্রদানের প্রশংসা করেন হামজা শহিদুল ইসলাম। তিনি বলেন, বিদ্যমান সুযোগ-সুবিধার মাধ্যমে এবারের অস্ত্রোপচার কার্যক্রমও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

অনুষ্ঠানে আফগান রেড ক্রিসেন্টের স্বাস্থ্যসেবা বিভাগের পরিচালক ডা. আবদুল্লাহ ইরফান প্রতিষ্ঠানটির বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

তিনি জানান, আফগান রেড ক্রিসেন্টের কার্ডিয়াক হাসপাতালে জন্মগত হৃদরোগে আক্রান্ত এমন শিশুদের বিনামূল্যে চিকিৎসা ও অস্ত্রোপচার করা হয়, যাদের পরিবারের চিকিৎসার ব্যয় বহন করার সামর্থ্য নেই।

এছাড়াও তিনি প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও দরিদ্র পরিবারের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এবং অসহায় মানুষের জন্য স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত ও আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ