শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের  চান্দিনায় খেলাফত মজলিসের ওলামা ও সুধী সমাবেশ

ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে শুরু হওয়া ইসলামি বইমেলায় লিটলম্যাগের জন্য পৃথক কর্নার রাখার জোরালো দাবি উঠলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন করেনি মেলা কর্তৃপক্ষ। এ নিয়ে তরুণ লেখক ও সাহিত্যকর্মীদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ দেখা দিয়েছে। তবে মেলা কর্তৃপক্ষ বিকল্প হিসেবে এবার মেলায় রেখেছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে লেখক, সম্পাদক ও তরুণদের উদ্যোগে প্রকাশিত ছোট-বড় ইসলামিক ম্যাগাজিন ও পত্রিকা এই কর্নারে প্রদর্শন ও বিক্রির সুযোগ পাবে। কোনো সম্পাদক বা প্রকাশক নিজের ম্যাগাজিন এখানে রাখতে চাইলে নির্ধারিত ফর্ম পূরণ করে কপিগুলো দায়িত্বশীল ব্যক্তির কাছে জমা দিতে পারবেন।

এরপর ম্যাগাজিনের প্রদর্শন ও বিক্রির দায়িত্ব নেবে কর্নারের দায়িত্বশীলরা। বিক্রি হওয়া কপিগুলোর সম্পূর্ণ বিক্রয়মূল্য সংশ্লিষ্ট সম্পাদক বা কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হবে। এ জন্য কোনো আলাদা ফি বা চার্জ নেওয়া হবে না বলে জানিয়েছে আয়োজকরা।

আয়োজকদের ভাষ্য, দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা ছোট-বড় ইসলামিক ম্যাগাজিনগুলোকে একটি প্ল্যাটফর্মে নিয়ে এসে বইমেলায় আসা পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই এই কর্নারের উদ্দেশ্য।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ