শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জুমার নামাজের পর আল-আকসার ইমামকে আটক করল ইসরায়েল বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে: প্রতিমন্ত্রী টুকু বন্যাকবলিত এলাকায় জরুরি অবস্থা ঘোষণার দাবি খেলাফত মজলিসের গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে হাসপাতালে ভর্তি ৬৮ ‘সরকারের বদনাম হয়, দলীয় নেতাকর্মীরা এমন সুবিধা পাবেন না’  বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান আমিরে মজলিসের, ত্রাণ কার্যক্রম জোরদারের দাবি ‘নারী শিক্ষার উন্নয়নে মহিলা মাদরাসার অবদান’ শীর্ষক আলোচনা সভা কাল পাত্রী দেখার আড়ালে এক নীরব জুলুম কোনো বিদেশি আধিপত্য মেনে নেওয়া হবে না: শায়খে চরমোনাই কওমি মাদরাসাবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ ও দূরদর্শী ভূমিকার আহ্বান

বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান আমিরে মজলিসের, ত্রাণ কার্যক্রম জোরদারের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

দেশের পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের চলমান বন্যা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। একই সঙ্গে তিনি সরকারকে উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে মাওলানা মামুনুল হক বলেন, টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা ও শেরপুরের বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের বহু এলাকা ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়ে হাজারো মানুষ পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।

তিনি বলেন, অসংখ্য পরিবার বসতভিটা হারিয়ে চরম দুর্ভোগে পড়েছে। বিশুদ্ধ পানীয় পানি, খাদ্য ও জরুরি চিকিৎসাসেবার সংকটে তারা অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম আরও জোরদার করতে হবে। পাশাপাশি পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র চালু রাখা, বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করা, ভ্রাম্যমাণ মেডিকেল টিম মোতায়েন এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

মাওলানা মামুনুল হক আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে বন্যা নিয়ন্ত্রণ, নদী ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি টেকসই পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও সক্রিয় ও সমন্বিত ভূমিকা পালন করতে হবে।

তিনি দেশের সর্বস্তরের জনগণের প্রতি বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ইসলামী ভ্রাতৃত্ববোধ ও মানবিক দায়িত্ববোধ থেকে যার যার সামর্থ্য অনুযায়ী দুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসা উচিত।

একই সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের, বিশেষ করে সিলেট, চট্টগ্রাম ও উত্তরাঞ্চলের শাখাগুলোকে দ্রুত স্বেচ্ছাসেবক দল গঠন করে উদ্ধার, ত্রাণ বিতরণ ও মানবিক সহায়তা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার নির্দেশনা দেন তিনি।

পোস্টের শেষাংশে মাওলানা মামুনুল হক মহান আল্লাহর কাছে দেশকে দ্রুত বন্যামুক্ত করা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট লাঘব এবং সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তাওফিক দানের জন্য দোয়া করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ