শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জুমার নামাজের পর আল-আকসার ইমামকে আটক করল দখলদার ইসরায়েল বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে: প্রতিমন্ত্রী টুকু বন্যাকবলিত এলাকায় জরুরি অবস্থা ঘোষণার দাবি খেলাফত মজলিসের গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে হাসপাতালে ভর্তি ৬৮ ‘সরকারের বদনাম হয়, দলীয় নেতাকর্মীরা এমন সুবিধা পাবেন না’  বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান আমিরে মজলিসের, ত্রাণ কার্যক্রম জোরদারের দাবি ‘নারী শিক্ষার উন্নয়নে মহিলা মাদরাসার অবদান’ শীর্ষক আলোচনা সভা কাল পাত্রী দেখার আড়ালে এক নীরব জুলুম কোনো বিদেশি আধিপত্য মেনে নেওয়া হবে না: শায়খে চরমোনাই কওমি মাদরাসাবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ ও দূরদর্শী ভূমিকার আহ্বান

‘সরকারের বদনাম হয়, দলীয় নেতাকর্মীরা এমন সুবিধা পাবেন না’ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সরকারি দফতর ও উন্নয়ন প্রকল্পে দলীয় কোনো সিন্ডিকেট চাই না—এমন মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকায় দলীয় নেতাকর্মীরা কিছু সুবিধা পেতেই পারেন। তবে এমন কোনো সুবিধা দেওয়া হবে না, যাতে সরকারের বদনাম হয় বা ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, একজন চাঁদাবাজ হাসপাতালে এসে চাঁদাবাজি করলে তা তার ব্যক্তিগত লাভ হতে পারে। কিন্তু তার কর্মকাণ্ডের দায় সরকারের ওপর বর্তাবে। এ ধরনের কালিমা সরকার নেবে না।

সম্প্রতি বরিশালের একটি ঘটনার উল্লেখ করে মন্ত্রী বলেন, দলীয় পরিচয়ে একজনকে জোর করে চেকে সই করাতে নেওয়া হয়েছিল। তবে রাত পার হওয়ার আগেই তাঁকে আইনের আওতায় আনা হয়েছে।

মো. আসাদুজ্জামান বলেন, অপরাধী যে দলেরই হোক, যত বড় নেতাই হোক না কেন, তার পরিচয় অপরাধী। কেউ যদি মনে করেন, আওয়ামী লীগ লুটপাট করেছে, এখন সেই জায়গা দখল করে নিজে বসবেন, তাহলে তিনি ভুল ভাবছেন। এমন কোনো সুবিধা দলীয় নেতাকর্মীদের দেওয়া হবে না, যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। দলের বদনাম হয়—এমন কোনো কাজও মেনে নেওয়া হবে না।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, বর্তমানে হাসপাতালটি ৫০ শয্যার। শয্যাসংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে। এ ছাড়া উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। এলাকার মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাশেদ আল মামুন।

এ সময় উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ