শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জুমার নামাজের পর আল-আকসার ইমামকে আটক করল ইসরায়েল বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে: প্রতিমন্ত্রী টুকু বন্যাকবলিত এলাকায় জরুরি অবস্থা ঘোষণার দাবি খেলাফত মজলিসের গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে হাসপাতালে ভর্তি ৬৮ ‘সরকারের বদনাম হয়, দলীয় নেতাকর্মীরা এমন সুবিধা পাবেন না’  বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান আমিরে মজলিসের, ত্রাণ কার্যক্রম জোরদারের দাবি ‘নারী শিক্ষার উন্নয়নে মহিলা মাদরাসার অবদান’ শীর্ষক আলোচনা সভা কাল পাত্রী দেখার আড়ালে এক নীরব জুলুম কোনো বিদেশি আধিপত্য মেনে নেওয়া হবে না: শায়খে চরমোনাই কওমি মাদরাসাবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ ও দূরদর্শী ভূমিকার আহ্বান

‘নারী শিক্ষার উন্নয়নে মহিলা মাদরাসার অবদান’ শীর্ষক আলোচনা সভা কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আওয়ার ইসলাম ডেস্ক

ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া লিলবানাত বাংলাদেশ (বাংলাদেশ কওমি মহিলা মাদরাসা ঐক্য পরিষদ)-এর উদ্যোগে ‘নারী শিক্ষার উন্নয়নে মহিলা মাদরাসার অবদান’ শীর্ষক আলোচনা সভা, বৃত্তি প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

আগামীকাল (শনিবার, ১১ জুলাই) বায়তুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অনুষ্ঠান চলবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড)-এর মহাসচিব মাওলানা মাহফুজুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বোর্ডের আহ্বায়ক মুফতি ফয়জুল্লাহ ইব্রাহিমী।

এছাড়া দেশের প্রখ্যাত আলেম-উলামা, শিক্ষাবিদ, গবেষক এবং কওমি মহিলা মাদরাসার দায়িত্বশীলরা অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদ বিতরণ করা হবে।

বোর্ডের সদস্য সচিব মুফতি বশীরুল হাসান খাদিমানী এই অনুষ্ঠানকে লক্ষ্য করে এক বিবৃতিতে বলেন, কওমি মহিলা মাদরাসাগুলো দেশে নারী শিক্ষার প্রসার, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ আয়োজনের মাধ্যমে নারী শিক্ষার উন্নয়নে কওমি মহিলা মাদরাসার অবদান আরও ব্যাপকভাবে তুলে ধরা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি দেশের সকল আলেম-উলামা, শিক্ষাবিদ, কওমি মহিলা মাদরাসার পরিচালক, শিক্ষক, অভিভাবক, শুভানুধ্যায়ী এবং গণমাধ্যমকর্মীদের অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনকে সফল করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানান।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ