বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৪ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, দীর্ঘদিন ধরে চলমান উচ্চ মূল্যস্ফীতি, আর্থিক খাতের অব্যবস্থাপনা, খেলাপি ঋণের বিস্তার, অর্থপাচার এবং নীতিগত দুর্বলতার কারণে দেশের অর্থনীতি গভীর সংকটে পড়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে কথার ফুলঝুরি নয়, বরং অবিলম্বে সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৩টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার আয়োজিত তৃণমূল দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, প্রায় চার বছর ধরে দেশে মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে অবস্থান করছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এমন পর্যায়ে পৌঁছেছে যে, শুধু নিম্নআয়ের মানুষ নয়, মধ্যবিত্ত পরিবারগুলোরও ক্রয়ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, এ সংকট কেবল বৈশ্বিক পরিস্থিতির কারণে সৃষ্টি হয়নি; বরং বছরের পর বছর ধরে চলা আর্থিক খাতের অব্যবস্থাপনা, লাগামহীন খেলাপি ঋণ, অর্থপাচার এবং নীতিগত দুর্বলতার ফলেই দেশের অর্থনীতি এমন অবস্থায় পৌঁছেছে।

বাজার সিন্ডিকেট ও অবৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড দমনে প্রশাসনের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই বলেও অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, একদিকে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা টিকে থাকার লড়াই করছেন, অন্যদিকে অসাধু সিন্ডিকেটের কাছে গোটা অর্থনীতি জিম্মি হয়ে পড়েছে।

পররাষ্ট্রনীতি প্রসঙ্গে পীর সাহেব চরমোনাই বলেন, সম্প্রতি বিভিন্ন মহল থেকে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের ‘পরীক্ষিত বন্ধু’ হিসেবে উপস্থাপনের যে প্রচেষ্টা চলছে, তা দেশের ইতিহাস ও বর্তমান ভূ-রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও আত্মমর্যাদা ক্ষুণ্ন করে কোনো পরাশক্তিকে ঢালাওভাবে ‘পরীক্ষিত বন্ধু’ হিসেবে আখ্যায়িত করা উচিত নয়।

চট্টগ্রামের বন্যা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, বছরের পর বছর জলাবদ্ধতা ও বন্যা নিরসনের নামে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও সাধারণ মানুষ তার সুফল পায়নি। দুর্নীতির কারণে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও বাঁধ নির্মাণ কার্যক্রম বাস্তবায়িত হয়নি। ফলে সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি এ পরিস্থিতির জন্য সরকারের উদাসীনতা, অপরিকল্পিত উন্নয়ন এবং বন্যা নিয়ন্ত্রণে দীর্ঘদিনের ব্যর্থতাকে দায়ী করেন।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আল্লামা আব্দুল হক আজাদ বলেন, জুলাই বিপ্লবের মূল চেতনা ছিল সাম্য, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করা। কিন্তু দেশ সেই লক্ষ্য থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে।

বগুড়া জেলা সভাপতি আ. ন. ম. মামুনুর রশীদ-এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম শফিক-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য দেন জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ বগুড়া জেলার সভাপতি মাওলানা আব্দুল মতিন, সহ-সভাপতি অধ্যাপক মীর মাহমুদুর রহমান চুন্নু, যুগ্ম সম্পাদক অধ্যাপক মুফতি এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক জিয়াউর রহমান জিয়া, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সভাপতি মুহাম্মাদ সোহরাব হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি ফরহাদ হোসেন মন্টু এবং ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি সোহেল রানাসহ অন্যান্য নেতারা।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ