বুধবার, ০৮ জুলাই ২০২৬ ।। ২৪ আষাঢ় ১৪৩৩ ।। ২৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘ভূমিধসে নারী-শিশুর মৃত্যু বেদনাদায়ক, দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে’ ভারি বৃষ্টিপাতে ৪ বিভাগে বন্যার আশঙ্কা রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের কার্যক্রম চলমান কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার প্রতিহতের ঘোষণা ইত্তেফাক শিক্ষা বোর্ডের হাফেজিয়া বোর্ড গঠন ‘আইনবিরোধী’, সরকারি সভায় অংশ নিচ্ছে না হাইআতুল উলয়া ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১ এইচএসসি পরীক্ষা নিয়ে গুজব থেকে বিরত থাকার আহ্বান আন্তশিক্ষা বোর্ডের শাহ জালাল বিমানবন্দরে বিনা মূল্যের শাটল সার্ভিস চালু জকিগঞ্জের প্রবীণ আলেমের মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক কওমি শিক্ষার্থীদের সমাজে কার্যকর ভূমিকা রাখতে হবে: ময়মনসিংহ সিটি প্রশাসক

কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার প্রতিহতের ঘোষণা ইত্তেফাক শিক্ষা বোর্ডের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কওমি মাদরাসার বিরুদ্ধে চলমান অপপ্রচার ও তথ্যসন্ত্রাস মোকাবিলায় কঠোর প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়্যাহ শিক্ষা বোর্ড। একই সঙ্গে ইমাম ও আলেমদের নিজ নিজ ক্ষেত্রে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলা হয়েছে, অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না, তবে বিনা অপরাধে কেউ যেন শাস্তি বা হয়রানির শিকার না হন, সে বিষয়েও সবাইকে সচেতন থাকতে হবে।

বুধবার (৮ জুলাই) ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়্যাহর উদ্যোগে অনুষ্ঠিত মজলিসে উমূমিতে বোর্ডের কো-চেয়ারম্যান আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী এসব কথা বলেন। 

আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী বলেন, বর্তমানে কওমি মাদরাসাগুলোর বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার ও তথ্যসন্ত্রাস চালানো হচ্ছে। যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলামি মূল্যবোধ রক্ষায় আলেম সমাজের দৃঢ় অবস্থানের কারণে নিজেদের স্বার্থ হাসিল করতে পারেনি, তারাই বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে আলেমদের কোণঠাসা করার অপচেষ্টা চালাচ্ছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও কার্যকর প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই।

তিনি আরও বলেন, ইমাম, আলেম ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আরও সতর্ক ও দায়িত্বশীল হতে হবে। কোনো ব্যক্তি অপরাধ করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে, কিন্তু কোনো সুযোগসন্ধানী মহল যেন নিরপরাধ ব্যক্তিদের হয়রানির সুযোগ না পায়, সেদিকেও সজাগ থাকতে হবে।

বোর্ডের চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান হাফেজ্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আব্দুল জলিল ফারুকী, ইমাকের সহসভাপতি মাওলানা আনওয়ারুল হক, মাওলানা যাকারিয়া, মাওলানা জামালুদ্দীন, বোর্ডের মহাসচিব মাওলানা আবুল কালাম আজাদ, মুফতি মুহিব্বুল্লাহ এবং মাওলানা মুখলেছুর রহমান।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী দেড় সহস্রাধিক শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দেওয়া হয়। বক্তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের দেশ, জাতি ও ইসলামের কল্যাণে অবদান রাখার আহ্বান জানান।

 

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ