রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

নিজেদের ব্যর্থতা ঢাকতে অতীতের উপর দায় চাপানোর সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন ‎ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। তিনি বলেন, দেশে গ্যাস, বিদ্যুৎ ও জ্বলানির সংকট দিন দিন প্রকট রূপ ধারণ করছে। টেকসই ও কার্যকরী পদক্ষেপ নিতে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। নিজেদের ব্যর্থতা ঢাকতে সংশ্লিষ্ট মন্ত্রী, এমপি, কর্মকর্তারা অতীতের সরকারের উপর দায় চাপাচ্ছে। যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

‎শনিবার (২৯ আগস্ট) বিকাল ৪ টায় পল্টনস্ত আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তরের ২০২৭-২৮ সেশনের নবগঠিত কমিটির শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর সাহেব বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের ছয় মাস অতিক্রম হওয়ার পরও জাতীয় সংকট নিরসনে টেকসই কোন নীতিমালা প্রনয়ণ করতে পারেনি। জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটছে। মাদকের সয়লাবে ছাত্র ও যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। নীতি নৈতিকতাহীন অমানবিক একটি সমাজ ব্যবস্থার দিকে আমরা ধাবিত হচ্ছি। এর থেকে পরিত্রাণ পেতে হলে শরীয়াভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠনের বিকল্প নেই। 

‎ঢাকা মহানগর উত্তর সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান মুজাহিদদের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা নুরুল ইসলাম নাঈমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

‎দলের মহাসচিব মাওলানা কাজী আতাউর রহমান বলেন, মাদক ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ পুলিশ প্রশাসন বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। দেশবাসীর চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি সরকারকে দ্রুত আইন-শৃঙ্খলা অবনতি প্রতিকারে উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান। 

‎অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দীন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদ মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম। 

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মুফতি অলিউল্লাহ, অধ্যক্ষ মোহাম্মদ জিল্লুর রহমান, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, মাওলানা তাজুল ইসলাম, প্রভাষক ডাক্তার মুজিবুর রহমান, মুফতি ফরিদুল ইসলাম, এস এম মোস্তফা আল মামুন মনির, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ, মুফতি নিজাম উদ্দিন, মুফতি আব্দুল কুদ্দুস রশিদী,  মুফতি আরমান হোসাইন প্রমুখ।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ