রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) গাজীপুর মহানগরীর উদ্যোগে নির্বাচিত সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টা থেকে এ প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়। এতে দারসুল কোরআন পেশ করেন বিশিষ্ট লেখক ও আলোচক মাওলানা আলী হাসান তৈয়্যব।

প্রশিক্ষণ মজলিসে বিষয়ভিত্তিক আলোচনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম ও কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

দিনব্যাপী এ আয়োজনে লিখিত পরীক্ষা, প্রশ্নোত্তর পর্ব, পুরস্কার বিতরণ, এহতেসাব এবং হেদায়েতি বক্তব্যের ব্যবস্থা ছিল।

মহানগরীর সিনিয়র সহসভাপতি মুফতি ফারুক আহমদ নোমানীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ কাজী নিজাম উদ্দিনের পরিচালনায় সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে হেদায়েতি বক্তব্য দেন চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি আবু নাঈম কাসেমী।

এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোর্শেদ কামাল চৌধুরীসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীলরা।

সমাপনী পর্বে সংগঠনের সদস্যদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, ইসলামী আদর্শ ও নৈতিকতার চর্চা এবং দায়িত্বশীলতার সঙ্গে সংগঠনের কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।

পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দিনব্যাপী প্রশিক্ষণ মজলিসের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ