সন্ধ্যা নেমেছে। আকাশে একে একে তারা জ্বলতে শুরু করেছে। উঠোনে মাদুর পেতে দাদা বসেছেন। নাতি-নাতনিরা গোল হয়ে তাঁর চারপাশে বসেছে। একজন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, দাদা, মানুষ যখন ইসলাম গ্রহণ করল, তখন কি সবাই খুশি হয়েছিল?
দাদা মৃদু হেসে মাথা নাড়লেন। না রে সোনা, সত্যকে সবাই সহজে গ্রহণ করে না। আজ আমি তোমাদের এমন কিছু সাহসী মানুষের গল্প শোনাব, যারা ভয়ংকর কষ্ট সহ্য করেও আল্লাহর প্রতি বিশ্বাস থেকে একচুলও সরে যাননি।
দাদা বলতে শুরু করলেন...
মক্কার আকাশ যেন দিন দিন আরও ভারী হয়ে উঠছিল। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকছিলেন। কুরাইশ নেতারা বুঝতে পেরেছিল, এই দাওয়াত ছড়িয়ে পড়লে তাদের অন্যায়, অহংকার আর মূর্তিপূজার সমাজব্যবস্থা টিকে থাকবে না। তাই তারা সত্যের জবাব যুক্তি দিয়ে নয়, নির্যাতন দিয়ে দিতে শুরু করল। যারা ইসলাম গ্রহণ করেছিলেন, তাদের অনেকেই ছিলেন দরিদ্র, দাস বা সমাজের দুর্বল মানুষ। কুরাইশ নেতারা তাদের ওপর অকথ্য অত্যাচার চালাতে শুরু করল। তাদের কাউকে প্রখর রোদের নিচে উত্তপ্ত বালুর ওপর শুইয়ে রাখা হতো, বুকে ভারী পà